আইএসআইএস-এর টুইটার অ্যাকাউন্ট চালানো ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ

ভীত সন্ত্রস্ত মেহেদি অবশ্য অন্যকথা বলছেন। তাঁর ভয়, "পুলিশ তাঁকে মেরে ফেলতে পারে, এবং পরে এর পক্ষে যুক্তি দিয়ে বলতে পারে আমি তাঁদের উপর আত্মহত্যা করেছিলাম বলেই তারা আমায় মেরেছে।" মেহেদি এও জানিয়েছেন, সময় আসলে সে গ্রেফতার আটকানোর চেষ্টা করবেন না, তাঁর কাছে কোনওরকম অস্ত্রও নেই বলে দাবি মেহেদির।
মেহেদি জানিয়েছে, সে কোনও বেআইনি কাজ করেনি।
"আমি কোনও বেআইনি কাজ করিনি। আমি কারোর ক্ষতি করিনি। আমি দেশের কোনওরকম আইন লঙ্ঘন করিনি। আমি ভারতের জণগণের বিরুদ্ধে কোনও হিংসাত্মক ঘটনা ঘটায়নি বা যুদ্ধের সূচনা করিনি। আমি কোনও যুদ্ধের সঙ্গে যুক্ত নই। আমি শুধু কথা বলি, লোকে আমাকে ফলো করে, তারপর আমি তাদেরকে ফলো করি এবং কথা বলি। আমি শুধু সেটুকুই জানি যা আইএস যোদ্ধারা পাবলিক টুইটে বলেন।"
কেন্দ্রীয় সংস্থার সংগ্রহ করা তথ্য অনুযায়ী মেহেদি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের বাসিন্দা ছিলেন। মেহেদির বয়স ২৫-এর কাছাকাছি হবে। বর্তমানে বেঙ্গালুরুতে এক্সিকিউটিভ পদে চাকরি করেন।












Click it and Unblock the Notifications