আত্মঘাতী না হওয়ায় স্ত্রীকে খুন, বন্ধুর দেহ ২৫ টুকরো করে শেষে যা পরিণাম হল ব্যবসায়ীর
৪০ লাখ টাকার ঋণ বাকি ছিল। আর তার জন্য ঋণদাতা বন্ধুর পরিবার তছনছ করতে ছাড়েননি গুরগাওঁয়ের হারনেক সিং। নিজের ব্যবসায়িক অংশিদার তথা বন্ধুকে শুধু খুনই করেননি, নির্মমভাবে শেষ করেছেন তাঁর স্ত্রীকেও।
৪০ লাখ টাকার ঋণ বাকি ছিল। আর তার জন্য ঋণদাতা বন্ধুর পরিবার তছনছ করতে ছাড়েননি গুরগাওঁয়ের হারনেক সিং। নিজের ব্যবসায়িক অংশিদার তথা বন্ধুকে শুধু খুনই করেননি, নির্মমভাবে শেষ করেছেন তাঁর স্ত্রীকেও। এমনই অভিযোগ হারনেকের বিরুদ্ধে।

গুরগাওঁয়ের জসকরণ সিংএর কাছে ৪০ লাখ টাকা ঋণ বাকি ছিল হারনেকের। বহুবার হারনেককে এবিষয়ে সতর্ক করেন জসকরণ। এরপর একদিন জসকরণের বাড়িতে আসেন হারনেক। সঙ্গে ছিলেন হারনেকের স্ত্রী গুরমেহর। এরপর চেয়ারের সঙ্গে জসকরণকে বেঁধে মারধর করা হয়. পরে থাঁকে খুন করে, দেবকে ২৪ থেকে ২৫টি ভাগে কুচি কুচি করে টুকরো করা হয়। আর সেই টুকরো দূরে লুধিয়ানার রাস্তায় ফেলে দেওয়া হয়। এই ঘটনা ১৪ অক্টোবরের।
এরপর , ২২ অক্টোবর হারনেক তার স্ত্রীকে আত্মহত্যা করতে বলেন। তার স্ত্রী তাতে সম্মত না হওয়ায়। স্ত্রী গুরমেহরকেও খুন করে হারনেক। কারণ হারনেকের মনে হয়েছিল , তাকে সহজেই ধরে ফেলবে পুলিশ। এজন্য় স্ত্রীকে আত্মঘাতী দেখিয়ে, নিজের গায়ে চোট আঘাতের চিহ্ন দেখিয়ে অভিযোগ থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল সে। যদিও ঘটনায় হারনেককে গ্রফতার করে পেলে পুলিশ। তবে গ্রেফতারির পর সে জানায়, তার স্ত্রীকে ডাকাতরা খুন করেছে। তবে পরবর্তীকালে পুলিশি তদন্তে উঠে আসে সত্যতা।












Click it and Unblock the Notifications