পেট্রোল ট্যাঙ্কার চালকের তৎপরতায় প্রাণ বাঁচল বহু মানুষের, দেখুন ভিডিও
ট্যাঙ্কার চালকের তাৎক্ষণিক বুদ্ধির জেরে প্রাণ বাঁচল বহু মানুষের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায়। নিজের জীবনের কথা না ভেবে সাজিদ নামে ওই ট্যাঙ্কার চালক পাম্প থেকে গাড়ি বের করে নিয়ে যান।
পেট্রোল ট্যাঙ্কার চালকের তাৎক্ষণিক বুদ্ধির জেরে প্রাণ বাঁচল বহু মানুষের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায়। নিজের জীবনের কথা না ভেবে সাজিদ নামে ওই ট্যাঙ্কার চালক পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্কারটিকে বের করে নিয়ে যান অনেকটা দূরে।

মধ্যপ্রদেশের নরসিংপুর জেলার একটি পেট্রোল পাম্প। তেল নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়ি। সেই জায়গায় হঠাৎই একটি পেট্রোল ট্যাঙ্কারের আগুন লেগে যায়। চালক বুঝতে পেরেই ট্যাঙ্কারটিকে ফাঁকা জায়গায় নিয়ে যান।
এক পথচারী দৃশ্যটি মোবাইল বন্দি করেন। তাতে দেখা যাচ্ছে আগুনের গোলা রাস্তায় পড়ছে। আর পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। মোটরবাইক আরোহী হোক কিংবা সাধারণ মানুষ, রাস্তা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। দমকল আসার আগে এই পরিস্থিতি চলতে থাকে।
ট্যাঙ্কার চালক সাজিদ আগুন লাগার পরবর্তী সময়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন। যে কোনও ভাবেই হোক পেট্রোল পাম্প এলাকা থেকে গাড়িটি সরাতে চেয়েছিলেন তিনি। যাতে পেট্রোল পাম্পে সঞ্চিত পেট্রোল থেকে দুর্ঘটনা বড় আকার না নেয়।
দুঃসাহসিক কাজ করলেও, আগুনে পুড়ে গিয়েছে সাজিদের হাত। তাঁর চিকিৎসা চলছে নরসিংপুরের একটি স্থানীয় হাসপাতালে।
রাজধানী ভোপাল থেকে প্রায় ২২৫ কিমি দূরে অবস্থিত এই নরসিংপুর। যা অন্যতম পর্যটন কেন্দ্রও বটে। পর্যটন কেন্দ্রের পুরাতাত্মিক গুরুত্বও রয়েছে।












Click it and Unblock the Notifications