বিদেশি গাড়ি থেকে মুখ উঁচিয়ে পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, পরিণতি হল ভয়ানক

গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলেন যুবক।

গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় মুখে পান মশলা চিবোচ্ছিলেন বছর ২৭ এর যুবক। অভ্যাসবশত মুখ উঁচিয়ে পিক ফেলতে গিয়ে ডেকে আনলেন নিজের বিপদ। দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলেন যুবক।

বিদেশি গাড়ি থেকে মুখ উঁচিয়ে পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, পরিণতি হল ভয়ানক

নিহতের নাম প্রশান্ত কসানা। তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার ২৪ ঘণ্টা পরে হাসপাতালে চিকিতসাধীন প্রশান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যমুনা এক্সপ্রেসওয়ের কর্মীরা বলেন, প্রশান্তের গাড়ি বেশ গতিতে ছিল। তার মধ্যেই তিনি বিলাসবহুল গাড়ির জানালা দিয়ে বাইরে ঝুঁকে মুখ থেকে পিক ফেলেন। তখনই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। যমুনা এক্সপ্রেসওয়ের কর্মী মহাবীর ও তাঁর সঙ্গীরা প্রশান্তকে টেনে বের করেন। প্রশান্তকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রশান্তের মাথায় গুরুতর চোট লাগে। খুলির হাড় ভেঙে গিয়েছিল। প্রথম থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মস্তিষ্কের সচলতা বন্ধ হয়ে গিয়েছিল বলে প্রথম থেকেই চিকিতসকেরা জানান। পরে সরিতা বিহারের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হলেও লাভ হয়নি। সেখানেই প্রশান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+