ফের কেজরিওয়ালকে প্রাণে মারার চেষ্টা! তাজা বুলেট সহ গ্রেফতার ১
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের প্রাণে মারার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের প্রাণে মারার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠল। সোমবার কেজরির সরকারি বাসভবনের গেটে তাজা বুলেট সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তার কাছ থেকে ৩২ এমএম বুলেট পাওয়া গিয়েছে।

কয়েকদিন আগে দিল্লি সচিবালয়ের অন্দরে কেজরিওয়ালের সঙ্গে দেখা করার অছিলায় গিয়ে মুখ্যমন্ত্রীর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয়। তাকে গ্রেফতারও করা হয়েছে। খুনের চক্রান্ত চলছে বলে আম আদমি পার্টি নেতারা অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে কেজরিওয়ালের ওপরে ফের হামলার ঘটনা ঘটতে গিয়েও ঘটল না।
যে ব্যক্তিকে ধরা হয়েছে তিনি একজন মোয়াজ্জেম। তার ব্যাগ থেকে তাজা বুলেট উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। ১০-১২ জনের মুসলমান ইমাম-মোয়াজ্জেমদের একটি দল কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান। ওয়াকফ বোর্ডের বেতন নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
অস্ত্র আইনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
গত সপ্তাহে অনিল শর্মা নামে এক ব্যক্তি লঙ্কার গুড়ো ছিটিয়ে গ্রেফতার হয়। হামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে চশমা ভাঙে। পরে দিল্লি পুলিশ তদন্তে জানায়, অনিলের মানসিক ভারসাম্য ঠিক নেই। যা নিয়ে আপের তরফে সমালোচনা করা হয়। কেজরিওয়ালকে খুনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করা হয়।












Click it and Unblock the Notifications