মমতা-বাজপেয়ী সাক্ষাত! দ্রুত আরোগ্য কামনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে বের হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখে এলাম। একইরকম আছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে বের হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখে এলাম। একইরকম আছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্যও কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা-বাজপেয়ী সাক্ষাত! দ্রুত আরোগ্য কামনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

গত বেশ কয়েকদিন ধরে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শনিবার দিল্লি পৌঁছেই অটল বিহারী বাজপেয়ীকে দেখতে দিল্লির এইমসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়ের দশকের শেষ লগ্নে রাজ্যে তৃণমূল ও বিজেপির সমঝোতা হয়েছিল। সেই সূত্র ধরে বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ-র অন্যতম শরিক হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর সম্পর্ক খুবই ভাল ছিল। সেই সময় কলকাতা এসে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+