কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধরনা! বৃহত্তর আন্দোলনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবার ধরনায় বসার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে দুদিনের ধরনা-অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মূর্তির সামনে ধর্না দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের বিরুদ্ধে ধরনা
মঙ্গলবার পুরী রওনা হওয়ার আগে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে পাওনা টাকার দাবিতে আগামী সপ্তাহে দুদিন ধরনায় বসবেন তিনি। এদিন তিনি বলেন, এবার বাজেটে বাংলাকে একটাও পয়সা দেয়নি কেন্দ্র। আবাসনেও দেয়নি, রাস্তার টাকাও দেয়নি। ১২ হাজার রাস্তা নিজেদের টাকা দিয়ে আমরা করছি।

বঞ্চনার প্রতিবাদে মমতা
এদিন ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চিরকাল গরিব মানুষের জন্য লড়াই করেছি। এখনও লড়াইয়ে পিছপা হব না। কেন্দ্র আমাদের পাওয়া দেয়নি। লক্ষ কোটি টাকা বকেয়া। কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে।

নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক
আগামী ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে তিনি সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন কালীঘাটে। সেখানে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা হয়। কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রখে এই জোট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দিল্লির দরবারে বাংলার মুখ্যমন্ত্রী
ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিজেপির বিরোধী জোট করার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লির দরবারে গিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে শামিল হবেন বলেও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন মমতা।

২৯ ও ৩০ মার্চ দিল্লিতে ধরনা
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়া আম্বেদকর মূর্তির পাদদেশে দুদিন ধরে ধরনায় বসবেন। আগামী ২৯ ও ৩০ মার্চ দিল্লিতে এই ধরনা বিক্ষোভ চলবে। সেখানে একশো দিনের কাজ-সহ একাধির যে সমসত ক্ষেত্রে বঞ্চনা করছে কেন্দ্র, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তিনি।

জোটের সলতে পাকানো শুরু
এদিনই তিনদিনের ওড়িশা সফরে রওনা দিলেন মমতা। সেখানে পুরীর মন্দিরে পুজো দেবেন তিনি। বাংলার একটি অতিথিনিবাসের জমিও চিহ্নিত করার কখা তাঁর। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হয় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে তাঁর বৈঠক। জোট নিয়ে আলোচনা হবে এই বৈঠকে, যে জোটের সলতে কালীঘাটে পাকিয়ে যান অখিলেশ যাদব।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications