Mamata Banerjee: কেন্দ্রে সরকার বেশিদিন নয়, খেলা শুরু! ঠাকরের সঙ্গে বৈঠকের পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
Mamata Banerjee: অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের (Anant Ambani-Radhika Merchant wedding) বিয়েতে মেতে গোটা মুম্বই! নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যে মুম্বই পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু বিয়েতে যোগ দেওয়ার আগেই উদ্ধব ঠাকরের (Shiv Sena (UBT) chief Uddhav Thackeray) সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো।
লোকসভা নির্বাচনের পর এটাই তাঁর প্রথম সাক্ষাৎ। শুধু তাই নয়, সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও শিবসেনা( ঠাকরে শিবির) প্রধান উদ্ধব ঠাকরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের।

এটি সম্পূর্ণ পারিবারিক সৌজন্যমূলক সাক্ষাৎ। রাজনৈতিক ভাবে যদি কিছু বলতে হয় তাহলে তা প্রকাশ্যে বলার ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন ঠাকরে। এমনকি তা দিদি মমতারও রয়েছেন বলে জানান তিনি। তবে শিবসেনা ঘাঁটিতে বসেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পাশাপাশি 'সংবিধান হত্যা দিবস' ঘোষণা নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেন, কথায় আছে 'চ্যারিটি বিগেন্স অ্যাট হোম'। আগে নিজেদের অবস্থা দেখা উচিৎ। এই বিষয়ে মুম্বই'য়ের একটি লোকসভা আসনে শিন্ডে শিবিরের সাংসদের জয়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রশাসনিক প্রধান।
বলেন, মুম্বই'য়ের নির্দিষ্ট একটি আসনে ৪৮ টি ভোট কীভাবে পেয়েছে তা সবটাই আপনার জানেন। আর এভাবেই একাধিক লোকসভা আসন দখল করা হয়েছে। আর এভাবেই বিজেপি ক্ষমতায় এসেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
না হলে কিছুতেই তারা আসত না বলে দাবি। তবে এই সরকার কোনও ভাবেই পাঁচবছর পূর্ণ করতে পারবে না বলে ফের একবার দাবি করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, কেন্দ্রের বিজেপি এবং শরিকদের এনডিএ সরকার কখনই স্টেবল নয়। খেলা শুরু হয়ে গিয়েছে। আর তা চলতে থাকবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, এই সব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আগে দেখুন কবে দলটা উঠে যায়। বলে রাখা প্রয়োজন, আগামী ২৫ জুন তারিখটিকে 'সংবিধান হত্যা দিবস' হিসাবে পালন করা হবে। সোশ্যাল মিডিয়ায় এদিন এমনটাই জানিয়েছেন অমিত শাহ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications