তৃণমূলই উৎখাত করবে বিজেপিকে! মেঘালয়ে মমতা-অভিষেকের প্রচারে বহিরাগত-দুর্নীতির তত্ত্ব

মেঘালয়ে প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান সরকারের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ করেছেন তাঁরা।

মেঘালয়ে বিধানসভা নির্বাচনের আগে সেখানে শেষবারের মতো প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সেখানকার বাসিন্দাদের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করলেন। তিনি সেখানকার বর্তমান সরকারের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ করেছেন। তিনি নির্বাচনী সভার একটা বড় অংশ করেন বাংলাতেই। এদিন মেঘালয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

উন্নয়ন নেই, শুধুই কেলেঙ্কারি

উন্নয়ন নেই, শুধুই কেলেঙ্কারি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন মেঘালয়ে কোনও উন্নয়ন নেই, কিন্তু কেলেঙ্কারি রয়েছে। তিনি অভিযোগ করেন পাঁচ বছর ধরে কনরাড সাংমার সরকার উন্নয়নমূলক কোনও কাজ করেনি। তারা শুধুই কেলেঙ্কারিতে জড়িয়েছে। তিনি অভিযোগ করেন, মেঘালয়ে মেডিক্যাল কলেজ নেই। নেই চিকিৎসার কোনও ভাল ব্যবস্থা। নির্বাচনী সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলকে ভোট দিন। এই তৃণমূলই দিল্লি থেকে বিজেপি সরাবে বলেও দাবি করেন তিনি।

তৃণমূলই উন্নয়ন করতে পারে

তৃণমূলই উন্নয়ন করতে পারে

তৃণমূল সুপ্রিমো গত ১২ বছরে পশ্চিমবঙ্গে নানা ক্ষেত্রে উন্নয়নের দাবি করেন। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, মেঘালয়ের প্রকৃত উন্নয়ন করতে পারবে একমাত্র তৃণমূলই। তাই সেখানকার সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। কংগ্রেসকে নিশানা করে তিনি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সাধারম মানুষের কাছে আবেদন করেন।

বহিরাগতদের অনুমতি নয়

বহিরাগতদের অনুমতি নয়

এর আগে মেঘালয়ে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মেঘালয়ের মানুষই সেখানকার সরকার তৈরি করবেন, অন্য কেউ নয়। আর ভোটের আগে শেষবারের মতো প্রচারে গিয়ে এদিন তিনি বলেছেন, উত্তর-পূর্বের এই রাজ্যের বাসিন্দাদের ওপরে বাইরে থেকে আসা লোকেদের সিএএ, এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে লড়াই করবে।

তৃণমূলের হাত ধরেই সরবে এনপিপি-বিজেপি সরকার

তৃণমূলের হাত ধরেই সরবে এনপিপি-বিজেপি সরকার

এদিন মেঘালয়ে প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও দাবি করেন তৃণমূলের হাত ধরেই মেঘালয়ের এনপিপি-বিজেপি সরকার উৎখাত হবে। তিনিও প্রশ্ন করেন, মেঘালয়ে ৫ বছর ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেই কেন একটাই মেডিক্যাল কলেজ তৈরি হল না। তিনি বলেন, গুজরাত কিংবা গুয়াহাটি নয় মেঘালয়ই মেঘালয়ের ভবিষ্যত ঠিক করবে। তিনি দাবি করেছেন, তৃণমূলই একমাত্র দল যারা মেরুদণ্ড বিক্রি করে না। বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে একমাত্র তৃণমূলই লড়াই করতে পারে বলেও দাবি করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন গারোর সভা থেকে বলেন, কদিন বাদে মেঘালয়ে নতুন সরকার তৈরি হবে। নতুন সরকার হলে রাজ্যের মা-বোনেদের কোথাও হাত পাততে হবে না। তিনি বলেছেন, মেঘালয়ের নতুন সরকার হবে লক্ষ্মীর ভাণ্ডারের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+