মোদী বিরোধিতায় ফের সামনের সারিতে মমতা! স্ট্যালিনের ডাকে তামিলনাড়ুতে হাজির বিরোধী মঞ্চে

ব্রিগেড সমাবেশের বিরোধী মঞ্চে তিনি ছিলেন হোতা, এবার ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকে তামিননাড়ু মোরিনা বিচে বিরোধী মঞ্চে হাজির মমতা।

লোকসভা ভোটে বিপর্যয়ের সাময়িক ধাক্কা সামলে নরেন্দ্র মোদীর বিরোধিতায় ফের সক্রিয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে যেভাবে তিনি মোদী বিরোধী জোট গড়তে অক্সিজেন জুগিয়েছিলেন, ভোট মিটতে ফের তিনি সেই পথে হাঁটলেন। ব্রিগেড সমাবেশের বিরোধী মঞ্চে তিনি ছিলেন হোতা, এবার তামিলনাড়ুর মেরিনা বিচে বিরোধী মঞ্চে হাজির মমতা।

চেন্নাইয়ের অনুষ্ঠানে মমতা

চেন্নাইয়ের অনুষ্ঠানে মমতা

বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মুর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বিরোধী ঐক্য মাথাচাড়া দিয়ে উঠছে। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুদুচেরির মুখ্যমন্ত্রী কংগ্রেসের ভি নারায়ণস্বামী।

আরও তিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

আরও তিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। কিন্তু তাঁরা বিশেষ কারণে উপস্থিত থাকছেন না। মমতা বলেন, এম করুণানিধির মুর্তি স্থাপন হবে। সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়েছি। এই অনুষ্ঠান থেকে কী বার্তা দেবেন, তার জন্য মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

মোদীকে সরকারকে নিশানা

মোদীকে সরকারকে নিশানা

ইতিমধ্যেই তিনি কাশ্মীর নিয়ে প্রথমবার মুখ খুলে জানান, কাশ্মীর পুনর্গঠন বিল পাস করার আগে কেন্দ্রের মোদী সরকার বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা করেননি। ক্ষমতা দেখিয়ে বিল পাস করিয়েছেন। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাদের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করে কাজ হাসিল করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন করব, কেন্দ্রের শাসক দলকে এইভাবে গণতান্ত্রিক কাজ থেকে বিরত রাখতে।

মোরিনা বিচের এক সভায়

মোরিনা বিচের এক সভায়

এদিন তিনি, চেন্নাইয়ের মোরিনা বিচের একটি সভাতেও অংশ নেবেন। এই সভা অনুষ্ঠিত হবে স্ট্যালিন-পুত্র এস উদয়নিধির নেতৃত্বে। উদয়নিধি ডিএমকের মুখপত্র ‘মুরাসলি'র অছি পরিষদের ডিরেক্টর। এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে উদয়নিধির বড় মঞ্চে প্রথমবার অভিষেক হচ্ছে। তিনি সম্প্রচি দলের যুব সংগঠনের দায়িত্ব পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+