জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার পর বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল! ১ সেনা জওয়ান আহত
একদিকে যখন জম্মু ও কাশ্মীরে ৩৭০ নম্বর ধারার শক্তি বিলোপ হচ্ছে, কিংবা রাজ্যকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে, সেই সময়েই বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা।
একদিকে যখন জম্মু ও কাশ্মীরে ৩৭০ নম্বর ধারার শক্তি বিলোপ হচ্ছে, কিংবা রাজ্যকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে, সেই সময়েই বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা। মঙ্গলবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের মাচ্চাল সেক্টরে সেই অনুপ্রবেশের চেষ্টা বানচলা করে দেয় ভারতীয় সেনা।
|
অনুপ্রবেশের চেষ্টা বানচাল
ভারতীয় সেনার দেওয়া তথ্য অনুযায়ী, ৫-৬ জন জঙ্গি ভারতীয় সীমার প্রায় ৫০০ মিটার ভিতরে ঢুকে আসে। এরপরেই তারা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। জবাব দেয় ভারতীয় সেনাও। গুলি যুদ্ধে এক সেনা জওয়ান আহত হন বলে জানা গিয়েছে।

লোকসভায় জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল
মঙ্গলবার জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল ২০১৯ এবং দ্য জম্মু ও কাশ্মীর রিজার্ভেশন ( সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৯ লোকসভার পেশ করা হয়েছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। মোবাইল পরিষেবাও স্তব্ধ।

আপাতত শান্ত জম্মু ও কাশ্মীর
সরকারি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের আপাতত শান্তি বিরাজ করছে। কোনও বিক্ষোভ কিংবা অশান্তির কোনও খবর নেই। সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনের কাজে বেরও হচ্ছেন।












Click it and Unblock the Notifications