ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে
মীরঠ, ১১ সেপ্টেম্বর : ইভটিজিং রুখতে এক অভিনব পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ প্রশাসন। এমনিতেই সেখানে মহিলাদের সম্ভ্রম খোয়ানোর হার দেশের মধ্যে অন্যতম বেশি। আর সেবিষয়টিকে মাথায় রেখে এবার থেকে রাস্তায় মহিলাদের বিরক্ত করা ইভটিজারদের অভিনব শাস্তি দিতে চলেছে প্রশাসন।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুজফফর নগরের জেলা শাসক নিখিলচন্দ্র শুক্লা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় এলাকায় রাস্তার মোড়ে খাঁচা বসাতে। কোনও মহিলাকে জ্বালাতন করতে দেখলেই সোজা ঢুকিয়ে দেওয়া হবে এই খাঁচায়। এটির নাম দেওয়া হয়েছে 'মজনু পিঞ্জরা'।

জেলাশাসক জানিয়েছেন, একেবারে জনবহুল রাস্তায় এগুলি বসানো হবে যাতে দুষ্কর্মকারীদের চিনতে পারে সাধারণ পথচলতি মানুষ।
প্রসঙ্গত, ২০১৩ সালে একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করেই মুজফফর নগরের কওয়াল ও হেবন্তপুর গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় যাতে বহু মানুষ প্রাণ হারান। এমন ঘটনা যাতে আর না ঘটে তা এড়াতেই রাস্তায় ঘোরা রোমিওদের বশে আনতে চাইছে পুলিশ।
More From
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications