রেওয়ারি গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত এক সেনা জওয়ান, আরও যা জানাচ্ছে পুলিশ

সিবিএসই-র প্রথমস্থানাধিকারী ছাত্রীর গণধর্ষণ ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত হরিয়ানায়।

সিবিএসই-র প্রথমস্থানাধিকারী ছাত্রীর গণধর্ষণ ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত হরিয়ানায়। রাষ্ট্রপতিপদকপ্রাপ্ত দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে এল এক সেনা জওয়ানের নাম। এমনই জানিয়েছেন হরিয়ানা পুলিশের ডিজিপি।

রেওয়ারি গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত এক সেনা জওয়ান, আরও যা জানাচ্ছে পুলিশ

হরিয়ানা পুলিশ সূত্রের খবর, বর্তমানে রাজস্থানে কর্মরত ওই সেনা জওয়ানই এই ঘটনার মূল অভিযুক্ত। সেনার এই জওয়ানের বিরুদ্ধে ওয়ারেন্ট তৈরির পথে হাঁটছে হরিয়ানা পুলিশ। এছাড়াও আরও দুজন অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগে জানা যায়, মোট ১২ জন অভিযুক্ত এই ঘটনার সঙ্গে জড়িত।

এদিকে , অভিযুক্তদের তথ্য যাঁরাই পুলিশকে দিতে পারবেন, তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন হরিয়ানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ঘটনায় জড়িতরা সকলেই ওই ছাত্রীর গ্রামের বাসিন্দা। বহু টালবাহানার পর পুলিশ এই ধর্ষণের অভিযোগ নেওয়ার পর তড়িঘড়ি স্পেশাল ইনভেস্চিগেশন টিম বা সিট গঠন করেছে। প্রসঙ্গত, ঘটনায় হরিয়ানা পুলিশ কতদূর এগিয়েছে তার খোঁজ রাখছে জাতীয় মহিলা কমিশনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+