Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mahua Moitra: মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কার! প্রথম প্রতিক্রিয়ায় অভিযোগকারী নিশিকান্ত দুবে কী বললেন

Mahua Moitra: তিনিই অভিযোগ করেছিলেন মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার ও নগদের বিনিময়ে লোকসভায় একের পর এক প্রশ্ন তুলতেন। সেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে শনিবার তৃণমূল সাংসদকে সাংসদ পদ থেকে বহিষ্কার প্রসঙ্গে বললেন, এটা সুখের দিন ছিল না, একটি দুঃখের দিন ছিল। প্রসঙ্গত শুক্রবার বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নিশিকান্ত দুবে বলেছেন, বহিষ্কারের বিষয়টি খুশি হওয়ার মতো বিষয় নয়। তিনি আরও বলেছেন, দুর্নীতির দায়ে এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতে একজন সাংসদকে বহিষ্কার তাঁকে কষ্ট দেয়। তিনি বলেছেন, গতকাল আনন্দের ছিল না, একটি দুঃখের দিন ছিল।

নিশিকান্ত দুবে

শুক্রবার লোকসভায় ধনীভোটে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত পাশ হয়। এর আগে সংসদের এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে বহিষ্কার করা নিয়ে কয়েক শো পাতার রিপোর্ট জমা দেয়। সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয় মহুয়া মৈত্তের আচরণ সাংসদ হিসেবে অনৈতিক ও অশালীন ছিল।

অন্যদিকে বহিষ্কারের পরে মহুয়া মৈত্র এথিক্স কমিটির নিন্দা করে বলেছেন, বিরোধীদের বুলডোজ করতে এর অপব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, কোনও প্রমাণ ছাড়াই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি দর্শন হিরানন্দানিকে মৌখিকভাবে সাক্ষ্য না নেওয়ার জন্য এথিক্স কমিটির নিন্দা করেছেন।

প্রসঙ্গত দর্শন হিরানন্দানি এথিক্স কমিটির কাছে হলফনামা জমা দিয়ে বলেছেন, মহুয়া মৈত্রের সংসদের লগইন আইডি ও পাসোয়ার্ড তাঁর সঙ্গে শেয়ার করা হয়েছিল, তা তিনি প্রশ্ন পাঠাতে পারেন। এথিক্স কমিটির সদস্যরা বলেছেন, হিরানন্দানিকে সাক্ষ্য দেওয়ার দরকার নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+