Mahua Moitra: চাপ বাড়ছে তৃণমূল সাংসদের? মেজাজ হারিয়ে এথিক্স কমিটির বৈঠক ছাড়লেন মহুয়া
Mahua Moitra: এথিক্স কমিটির বৈঠক ওয়াকআউট করলেন মহুয়া মৈত্র! বৈঠকের মাঝেই তিনি উঠে আসেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও রীতিমত মেজাজ হারান তৃণমূল সাংসদ। যা নিয়ে একেবারে সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি।
কিন্তু এথিক্স কমিটির বৈঠকে এমন কি ঘটে যাতে বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন মহুয়া (Mahua Moitra)? তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, শুধু মহুয়া মৈত্র নয়, সঙ্গে থাকা বিরোধীরাও এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে জানা যাচ্ছে।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এথিক্স কমিটির চেয়ারম্যান এবং বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকর এমন কিছু প্রশ্ন করছিলেন তাতে অস্বস্তিতে পড়ে যান তৃণমূল সাংসদ (Mahua Moitra)। আর এরপরেই রীতিমত বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি (Mahua Moitra)। আর সেই বৈঠক থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকরা সাংসদকে ছেকে ধরে।
আর তাতেই মেজাজ হারান মহুয়া। এমনকি কোনও প্রশ্নের উত্তর না দিয়েই বেরিয়ে যান তিনি (Mahua Moitra)। যা কার্যত ব্যতিক্রমিই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, এথিক্স কমিটির বৈঠক থেকে এভাবে ওয়াকআউট করে বেরিয়ে আসার নজির কার্যত নেই বলেই দাবি। ফলে মহুয়া মৈত্রের এহেন আচরণ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য দুবাইয়ের ব্যবসায়ী হিরানন্দানির কাছ থেকে ২ কোটি টাকা তিনি নিয়েছিলেন বলেও অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।
আর এই বিষয়ে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি (Mahua Moitra)। আর এরপরেই সংসদের এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে ডেকে পাঠান। যদিও কাজে ব্যস্ত থাকার কারনে কমিটির কাছে সময় চান তিনি। কিন্ত্য তা দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি হাজিরা দিতে কমিটি চাপ তৈরি করছে বলেও অভিযোগ নেত্রীর। যদিও বিতর্কের মধ্যেই আজ বৃহস্পতিবার কমিটির কাছে হাজিরা দেন। যদিও ঘণ্টাখানেকের মধ্যে ওয়াক আউট করে বেরিয়ে আসেন মহুয়া।












Click it and Unblock the Notifications