পরিষ্কার হচ্ছে ছবি, শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিন্ডে
পরিষ্কার হচ্ছে ছবি, শাহের সঙ্গে বৈঠকে সম্ভাবনা, আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিন্ডে
যবনিকা পতন হতে হতে চলেছে আজই। অসম থেকে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। অসমে হোটেল থেকে বেরিয়ে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সূত্রের খবর দিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শিন্ডের। এদিকে আবার আজই দেবেন্দ্র ফড়নবীশ দিল্লি উড়ে যাচ্ছেন।

দিল্লি যাচ্ছেন শিন্ডে
সাতদিনের টানাপোড়েনের যবনিকা পতন কি আজই? সাতদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। সূত্রের খবর আজই দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। সেখানে অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন তিনি। কয়েক ঘণ্টা আগেই মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক দাবি করেছিলেন তাঁরা ধীরে চলো নীতিতে বিশ্বাসী। এখন তাঁরা নজর রাখছেন পরিস্থিতির উপরে। তার কয়েক ঘণ্টা পরেই মোড় ঘুরে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে।

কীবললেন শিন্ডে
বিদ্রোহ ঘোষণা করার সাতদিন পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন একনাথ শিন্ডে। আত্মবিশ্বাসের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। মনে যে কোনও রকম দ্বিধা এবং দ্বন্দ্ব নেই সেটা স্পষ্ট করে দিয়েছেন নিজের আচরণেই। অসমের হোেটলে দুপুর ১২টা থেকে আজ বিদ্রোহী বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন শিণ্ডে। তারপরেই হোটেলের বাইরে বেরিয়ে এসে শিন্ডে সাংবাদিকদের জানান,তাঁরাই আসল শিবসেনা। উদ্ধব ঠাকরের সঙ্গে কোনও শিবসেনা বিধায়কের সমর্থন নেই। তাঁর কাছে ৫০ বিধায়কের সমর্থন রয়েছে। উদ্ধব ঠাকরের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁদের।

দিল্লি যাচ্ছেন ফড়নবীশও
এদিকে আবার দিল্লির পথে পাড়ি দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়নবীশ। দিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন তিনি। এমনই খবর পাওয়া যাচ্ছে।তারপরেই আবার শিন্ডের দিল্লি সফরের খবরে দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি কারোর। প্রথম থেকেই রাউত থেকে উদ্ধব ঠাকরে শিবসেনা সরকার পতনের ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছিলেন একনাথ শিন্ডের দিল্লি সফরের খবরে সেটাই সত্যি হয়ে গেল।

ভাগ হচ্ছে শিবসেনা
একনাথ শিন্ডে প্রথম থেকেই দাবি করেছিলেন তিনিই শিবসেনা। এবং শিবসৈনিক। বালাসাহেবের হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী। উদ্ধব ঠাকরে বালা সাহেবের হিন্দুত্বের আদর্শ ভুলে কংগ্রেস, এনসিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তাতে বালাসাহেবের হিন্দুত্বের আদর্শ লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছিলন শিন্ডে। তাঁর দিল্লি সফরের খবরে নতুন জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বিজেপিতে মিশে যাবেন শিন্ডে। না নতুন করে শিবসেনার আলাদা দল তৈরি করবেন। বালা সাহের মারা যাওয়ার পরে শিবসেনা ভেঙে রাজ ঠাকরে তৈরি করেছিলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। এবার কি আরও একটি দলে ভাঙতে চলেেছ শিবসেনা।












Click it and Unblock the Notifications