মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণের শুরুতেই ক্ষোভ, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিলের
মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণের শুরুতেই ক্ষোভ, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিলের
একনাথ শিন্ডের মন্ত্রিসভার সম্প্রসারণ আজ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। শপথ গ্রহনের আগেই অসন্তোষ শুরু হয়ে গিয়েছে শিন্ডে শিবিরে। শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিল অসন্তোষ প্রকাশ করেছেন। তিিন বলেছেন দফতর বণ্টনের আগে শিণ্ডের উচিত ছিল তাঁদের সঙ্গে আলোচনা করে নেওয়া। কিন্তু শিণ্ডে তা করেননি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গুলাব রাও।

শিণ্ডের মন্ত্রিসভার সম্প্রসারণ
উদ্ধব বর্জিত মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণ আজ। একনাথ শিণ্ডের মন্ত্রিসভার সম্প্রসারণ আজ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। সেই সঙ্গে শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক ফড়নবীশের হাতেই থাকবে। বিজেপি বিধায়কদের মন্ত্রিত্বে সংখ্যা বাড়বে না, নিজের অনুগামীদের সন্তুষ্ট করতে তাঁদের মধ্যেই গুরুত্বপূর্ণ দফতর বণ্টন করবেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর বিজেপি বিধায়করা সকালেই ফড়নবীশের বাড়িতে বৈঠক করেছেন বিজেপি বিধায়করা।

প্রকাশ্যে ক্ষোভ
মন্ত্রিসভার শপথ গ্রহনের আগেই শিণ্ডে শিবিরে ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। শিন্ডে অনুগামী গুলাবরাও পাটিল দফতর পাওয়ার আগেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গুলাবরাওয়ের দাবি দফতর বণ্টনের আগে শিণ্ডের উচিত ছিল বিধায়কদের সঙ্গে এক দফায় আলোচনা করে নেওয়া। সেটার কোনওটাই করেননি। গুলাবরাওয়ের এই প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে তাহলে কি শিণ্ডে অনুগামীদের মধ্যে ফাটলো ধরতে শুরু করেছে।

কারা থাকবেন শিণ্ডের মন্ত্রিসভায়
একনাথ শিণ্ডের নতুন মন্ত্রিসভায় কাদের বেশি গুরুত্ব পাবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নিজের অনুগামীদের গুরুত্ব দেবেন না বিজেপি বিধায়কদের হাতে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হবে তা িনয়ে জল্পনা শুরু হয়ে গিেয়ছে। শিণ্ডে অনুগামীদের মধ্যে যাঁরা মন্ত্রিসভায় ঠাঁই পাবেন সেই তালিকায় রয়েছেন ভরত গোডওয়ালে, শম্ভুরাজ দেশাই। অন্যদিকে বিজেপি শিবিবে মধ্যে যাঁদের মন্ত্রিসভায় রাখা হবে সেই তালিকায় রয়েছেন, চন্দ্রকান্ত পাটিল, সুধীর মুঙ্গান্টিওয়ার, িগরিশ মহাজন, রাধা ভিকে পাটিল, সুরেশ খাণ্ডে, অতুল সাভে। সম্ভাব্য নামের তালিকাতেই স্পষ্ট শিণ্ডের মন্ত্রিসভায় বিজেপি বিধায়কদের সংখ্যাই বেশি থাকবে।

কটাক্ষ আদিত্য ঠাকরের
শিণ্ডের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে কটাক্ষ করেছেন অদিত্য ঠাকরে। তিনি কটাক্ষ করে বলেছেন কে যে মুখ্যমন্ত্রী সেটাই বোঝা যাচ্ছে না। ১৮ জন বিধায়ক আজ শপথ নেবেন। বেশি দিন এই সরকার স্থায়ী হবে না বলে কটাক্ষ করেছেন আদিত্য ঠাকরে। প্রসঙ্গত উল্লেখ্য শিণ্ডেকে ঢাল করে উদ্ধব ঠাকরে জোট সরকারের পতন ঘটিয়েছে বিজেপি। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতেই বিজেপির এই পরিকল্পনা বলে অভিযোগ উদ্ধব শিবিরের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications