মহারাষ্ট্রে ফের রাজনৈতিক ভূমিকম্প হবে, দাবি রামদাস আঠওয়ালের
মহারাষ্ট্রে ফের রাজনৈতিক ভূমিকম্প হবে, দাবি রামদাস আঠওয়ালের
বিজেপিকে হটিয়ে মহারাষ্ট্রে সরকার গড়েছে শিবসেনা–এনসিপি। কিন্তু সামাজিক বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (এ) সভাপতি রামদাস আঠওয়ালে জানিয়েছেন যে রাজ্যে যে পরিস্থিতি চলছে তাতে খুব শীঘ্রই মহারাষ্ট্রের রাজনীতিতে ভূমিকম্প আসতে চলেছে।

মন্ত্রী জানিয়েছেন, ২১ অক্টোবর মহারাষ্ট্রে নির্বাচন হওয়ার পর রাজ্যবাসী দু’টি প্রধান বিপর্যয় দেখেছেন। প্রথমটি ২৩ নভেম্বর, যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবীশ, সঙ্গে উপ–মুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার। ২৮ নভেম্বর দ্বিতীয়বারের জন্য শিবসেনার উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং রাজ্যে মহা বিকাশ আহদি সরকার গঠন করেন। তিনি বলেন, 'আদর্শের পার্থক্য থাকলেও শিবসেনা এনসিপির সঙ্গে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করল। অন্যদিকে সভারকারকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা মন্তব্য আবারও তোলপাড় করে দিয়েছে মহারাষ্ট্রকে। এহেনও পরিস্থিতিতে কোনও কিছুই হওয়া সম্ভব।
আগামী মাসেই অনষ এক রাজনৈতিক ভূমিকম্পের অপেক্ষায় রয়েছি আমরা।’ রামদাস আঠওয়ালে আরও জানিয়েছেন যে বিজেপি এবং শিবসেনার উচিত এক–দু পা পিছিয়ে এসে একজোট হয়ে 'মহা–জুটি’ সরকার গঠন করা, যা মহারাষ্ট্রে পুরো পাঁচ বছর টিকবে। শিবসেনার মুখ্যমন্ত্রীর দাবিকে কি মেনে নেওয়া উচিত ছিল বিজেপির? এ প্রসঙ্গে মন্ত্রী কোনও মন্তব্য করেননি এবং এটি আপত্তিজনক প্রশ্ন বলেই জানিয়েছেন তিনি।
More From
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications