Maharashtra: মুম্বইজুড়ে লাল সতর্কতা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে না! ভয়ঙ্কর পরিস্থিতি দিল্লিতেও
Maharashtra Rain: আগামী ২৪ ঘণ্টায় প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের (IMD)। আর এরপরেই মুম্বইজুড়ে জারি করা হল রেড অ্যালার্ট। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে মুম্বই সহ মহারাষ্ট্রের বভিন্ন অংশে। এমনকি গোটা রাত ধরে বৃষ্টি হয়েছে। এর ফলে মুম্বই সহ বেশ কয়েকটি রাস্তায় জল জমে গিয়েছে।
সকাল থেকে তীব্র যানজট। এই অবস্থায় প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বের হওয়ার বার্তা দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে ১০০ কিংবা ১১২ ডায়াল করার কথাও জানানো হয়েছে। ছুটি দিয়ে দেওয়া হয়েছে সেখানকার সমস্ত স্কুল এবং কলেজে (Maharashtra Rain)।

Maharashtra rain: প্রভাব লোকাল ট্রেনে-
বৃহস্পতিবার মুম্বই এবং শহরতলিতে ভারী বৃষ্টিপাত (Maharashtra Rain) হয়েছে, যার ফলে কিছু এলাকা ইতিমধ্যে জলে ডুবে গিয়েছে। এর মধ্যে আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি নিজে গোটা পরিস্থিতি নিয়ে পরাজলোচনা করেছেন। আধিকারিকরা জানিয়েছেন, বিহার এবং মোদক সাগর হ্রদ অবিরাম বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে লাইনে জল জমে যাওয়ায় বিপর্যস্ত মুম্বই লাইফলাইন লোকাল ট্রেন।
Maharashtra rain: জুলাই'তে দ্বিতীয় সবচেয়ে বৃষ্টির মাস
মাস শেষ হওয়ার এখনও কয়েকদিন বাকি রয়েছে। চলতি মাস অর্থাৎ জুলাইতে এই নিয়ে দ্বিতীয় দিন প্রবল বৃষ্টির রেকর্ড হয়েছে। এই মাসে এখনও পর্যন্ত মুম্বইতে ১,৫০৫.৫ মিমি বৃষ্টি হয়েছে। যদিও গত বছর জুলাই মাসে শহরে ১,৭৭১ মিমি বৃষ্টির রেকর্ড হয়। যা এখনও পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টির রেকর্ড।
অন্যদিকে মুম্বই এবং পার্শ্ববর্তী থানে, রায়গড় এবং পালঘর জেলার জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে এবং দিনের বেলা কয়েকটি জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে।
#WATCH | Delhi: Waterlogging witnessed at Connaught Place outer circle following heavy rains this morning. pic.twitter.com/9bMiFm9Dz5
— ANI (@ANI) July 26, 2024
Rain: বৃষ্টি হচ্ছে দিল্লিতে
অন্যদিকে রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে দিল্লিতেও (Delhi Rain Alert)। এমনকি সকাল থেকেও এক ভাবে বৃষ্টি চলে যাচ্ছে। এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। ফলে চূড়ান্ত ভোগান্তি শুরু হয়। তীব্র যানজট শহরজুড়ে। অন্যদিকে পুনেতেও বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও সকাল থেকে প্রবল বৃষ্টিপাত চলছে। চরম দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications