Maharashtra politics: শরদ পাওয়ারকে নেতা মানলেন বৈঠকও করলেন অজিত পাওয়ার গোষ্ঠী
শরদ পাওয়ারের এনসিপিতে আড়াআড়ি বিভাজন ঘটিয়ে মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডে জোট সরকারে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ারের নেতৃত্বাধীন একটি অংশ। সেই বিদ্রোহের পর এই প্রথম শরদ পাওয়ারের বাসভভনে গেলেন অজিত পাওয়াররা। বৈঠক সেরে বেরিয়ে তিনি জানালেন, আমাদের নেতার সঙ্গে দেখা হয়েছে।
অর্থাৎ অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহী হয়েও শরদ পাওয়ারকে নেতা মানলেন। তিনি শরদ পাওয়ারকে নেতা মেনে জানালেন, আমাদের নেতা আমাদের কথা শুনেছেন, তবে কোনও প্রতিক্রিয়া দেননি। এর আগে তিনি শরদ পাওয়ারকে অবসরের পরামর্শ দিয়েছিলেন।

তারপর বিদ্রোহী বিধায়ক তথা মহারাষ্ট্রের নবগঠিত মন্ত্রিসভার নয়া সদস্যদের নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে এলেন। এনসিপির বিদ্রোহী নেতারা বিজেপির জোট সরকারের যোগ দেওয়ার পর অজিত পাওয়ার অনুগত বিধায়কদের নিয়ে ওয়াইবি চ্যাভান সেন্টে শরদের বাসভবনে বৈঠক করেন।
মহারাষ্ট্র বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার আগে এই বৈঠককে ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এই বৈঠকের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৈঠকের পর যেভাবে শরদ পাওয়ারকে আমাদের ঈশ্বর এবং আমাদের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে, তাও জল্পনা বাড়িয়েছে।
অজিত পাওয়াররা বলেন, আমাদের নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিতে এসেছি। বৈঠক সেরে বিদ্রোহীরা বেরিয়ে আসার পর প্রফুল্ল প্যাটেল বলেছিলেন এ কথা। তিনি বলেন, "আমরা এখানে কোনও অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই এসেছি। আমরা জেনেছিলাম, শরদ পাওয়ারজি এখানে একটি মিটিং করার জন্য পৌঁছেছেন এবং সেই কারণেই আমরা সবাই তাঁর আশীর্বাদ নিতে এখানে এসেছি।
প্রফুল্ল প্যাটেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের দীর্ঘদিনের আস্থাভাজন। আর তিনিই ভাইপো অজিত পাওযারের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। অজিতের পর তিনিই সবথেকে বেশি আঘাত দিয়েছেন শরদ পাওয়ারকে। তিনি শরদ পাওয়ারকেও অনুরোধ করেছিলেন, আমরা সবাই আপনাকে সম্মান করি।
প্রফুল্ল প্যাটেল বলেন, এনসিপি একসাথে থাকা উচিত। এবং প্রত্যেকটি বিষয় সঠিকভাবে চিন্তা করা উচিত। আমরা চাই শরদ পাওয়ার ভবিষ্যতে আমাদের সাহায্য করুন। শরদ পাওয়ার আমাদের কথার কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু আমাদের কথা শুনেছেন।
অজিত পাওয়ার এদিন দেবগিরি বাংলোর বাসভবনে তাঁর অনুগত এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের পর শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে ওয়াইবি চ্যাভান সেন্টে চলে আসেন। শরদ পাওয়ার তখন বর্ষাকালীন অধিবেশনের আগে দলের নেতা জয়ন্ত পাটিল, ও সুপ্রিয়া সুলেকে নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে ছিলেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications