আল্টিমেটাম শেষ, যুদ্ধের জন্য প্রস্তুত আমরা, শিন্ডে সহ বিদ্রোহীদের কড়া বার্তা রাউতের

আল্টিমেটাম শেষ, যুদ্ধের জন্য প্রস্তুত আমরা, শিন্ডে সহ বিদ্রোহীদের কড়া বার্তা রাউতের

আর সময় দেওয়া হবে না। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে সম্মুখ সমরের বার্তা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। গতকাল থেকে তিনি বলে আসছিলেন যে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বইয়ে ফিরে আসা উচিত। আস্থা ভোটে তাঁদের অংশ নেওয়া উচিত। শুক্রবার ফের সুর চড়ালেন সঞ্জয় রাউত। এবার বিদ্রোহীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন মুম্বয়ে পা রাখার সাহস করে দেখাক তাঁরা। যুদ্ধের জন্য প্রস্তত শিবসেনা। এক প্রকার একনাথ শিন্ডেকেই হুঁশিয়ারি দিয়েছেন সঞ্জয় রাউত।

 হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

সঞ্জয় রাউত কড়া বার্তা দিয়েছেন বিদ্রোহীদের। আর আবেদন নিবেদন নয় এবার একেবারে চাঁছাছোলা ভাষায় তঁদের যুদ্ধে নামার বার্তা দিয়েছেন তিনি। সঞ্জয় রাউত বলেেছন, অনেক সময় দেওয়া হয়ে গিয়েছে তাঁদের। সাহস থাকে তো মুম্বইয়ে পা রেখে দেখাক। যুদ্ধার জন্য প্রস্তুত শিবসেনা। তারা একের পর এক ভুল পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে সঞ্জয় রাউত। ইতিমধ্যেই শিবসেনর পক্ষ থেকে ১২ জন বিধায়ককে বহিষ্কারের আবেদন জানানো হয়েছে। আগেই সঞ্জয় রাউত বিধায়কদের বহিষ্কারর আবেদন জানাবে শিবসেনা তার বার্তা দিয়েছিলেন।

আগাড়ি সরকার এখনও শক্তিশালী

আগাড়ি সরকার এখনও শক্তিশালী

বিদ্রোগীদের কড়া বার্তা দিয়ে সঞ্জয় রাউত বলেেছন, তাঁদের দুর্বলে ভাবার কোনও কারন নেই আগাড়ি সরকার এখনও শক্তিশালী। আস্থাভোটে িনজেদের শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত কয়েছেন তাঁরা। সেটা বিদ্রোহীরা মুম্বইয়ে পা পা রাখলেই আঁচ করতে পারবেন। সঞ্জয় রাউত বারবারই দাবি করেছেন বিজেপির মদতেই একনাথ শিন্ডে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিেজপি চক্রান্ত করে আগাড়ি সরকার ফেলার চেষ্টা করছে বলেপ্রকাশ্যেই অভিযোগ করেছেন তিনি। বিদ্রোহীদের এই নিয়ে বার্তা দিয়ে রাউত বলেেছন যাঁরা আজ তাঁদের যত্নে রাখছে কাজ মিটে গেলে তাঁদের ছুড়ে ফেলে দেবে।

পাওয়ারকে হুমকির অভিযোগ

পাওয়ারকে হুমকির অভিযোগ

সঞ্জয় রাউত অভিযোগ করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন। নারায়ণ রাণে নামে এক কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লিখেছিলেন আগাড়ি সরকার বাঁচানোর চেষ্টা করলে আর বাড়ি ফিরতে পারবেন না। নাম না করে রাণেকে ইঙ্গিত করেই এই অভিযোগ করেন সঞ্জয় রাউত। পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনও কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দেয়নি। তাঁরা আগাড়ি সরকারে সংকট তৈরির কোনও ক্ষেত্রেই জড়িত নয় বলে দাবি করা হয়েছে।

মুম্বইয়ে কি ফিরছে শিন্ডের দল

মুম্বইয়ে কি ফিরছে শিন্ডের দল

সূত্রের খবর বিদ্রোহী বিধায়কদের নিয়ে শক্তি বাড়িয়ে মুম্বইয়ে ফিরতে চলেেছন একনাথ শিন্ডে। তাঁর সমর্থনে নাকি এখন ৫০ জন বিধায়ক রয়েছে। শিন্ডের দাবি তিনি বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়তে চান। শিবসেনার সঙ্গে কংগ্রেস এবং এনসিপির আদর্শগত কোনও মিল নেই। কাজেই তাদের সঙ্গে জোট সরকার টিকবে না। বিজেপি তাঁকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েেছ বলে দাবি করেছেন একনাথ শিন্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+