৫ জুলাই পর্যন্ত অসমের হোটেলে বুকিং, বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার
৫ জুলাই পর্যন্ত অসমের হোটেলে বুকিং, বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার
এখনই চরম সিদ্ধান্ত নয়। বিদ্রোহী শিবসেনা বিধায়কদের অবস্থান সেই ইঙ্গিতই মিলেছে। কারণ ৫ জুলাই পর্যন্ত অসমের হোটেলে বুকিং বাড়িয়েছে শিবসেনার বিদ্রোহী বিধায়করা। এদিকে বিজেপি মেপে পা ফেলতে চাইছে। বিজেপি নেতা সুধীর মুঙ্গান্টেওয়ার জানিয়েছেন, দ্রুত কোনও সিদ্ধান্তে আসতে চান তাঁরাও। কিন্তু আপাতত ধীরে চলো নীতিতেই হাঁটবেন তঁারা। এখন পরিস্থিতি পর্যবেক্ষণেই বেশি জোর দিতে চাইছে বিজেপি শিবির।

হোটেল বুকিং বাড়ল
অসমে হোটেল বুকিংয়ের সময়সীমা বাড়াল শিবসেনা বিধায়করা। জানা গিয়েছে ৫ জুলাই পর্যন্ত তাঁরা হোটেলে বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। কাজেই ৫ জুলাই পর্যন্ত যে বিদ্রোহী শিবসেনা বিধায়করা অসম ছাড়ছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আজই আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউত দাবি করেছেন যে অর্ধকের বেশি বিদ্রোহী শিবসেনা বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। এদিকে গতকাল শিবসেনা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন ৩৮ জন বিদ্রোহী বিধায়ক।

কোন অবস্থানে বিজেপি
সূত্রের খবর শিন্ডেকে সামনে রেখে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়তে চায় বিজেপি। সেক্ষেত্রে ফের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারেন দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু এই নিয়ে এখনও কোনও সঠিক তথ্য হাতে আসেনি। মহারাষ্ট্রে এক বিজেপি নেতা দাবি করেছেন, তাঁরা দ্রুত সিদ্ধান্তে আসতে চান। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ধীরে চল নীতিতে বিশ্বাসী তাঁরা। কাজেই পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন তাঁরা। পরিস্থিতির উপর নজর রেখে অপেক্ষা করার উপরেই বেশি জোর দিয়েছেন বিজেপি নেতারা।

ফের বৈঠকে শিন্ডে
এদিকে আজ ফের বিদ্রোহীদের নিয়ে অসমের হোটেলে বৈঠক করছেন একনাথ শিন্ডে। মনে করা হচ্ছে তাঁরা পরিবর্তিত পরিস্থিতি নিয়েই পর্যালোচনা করছেন। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিন্ডেদের শিবিরে। কিন্তু বিদ্রোহীদের ভাঙতে মরিয়া উদ্ধব শিবির। আদিত্য ঠাকরে দাবি করেছেন অর্ধকের বেশি শিবসনা বিধায়ক যাঁরা শিন্ডের সঙ্গে অসমে রয়েছেন তাঁরা যোগাযোগ করছেন এবং তাঁরা মুম্বইয়ে ফিরতে চান। তারপরেই বিদ্রোহীদের শিবিরে ভাঙন ধরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করা হয়েছে।

আস্থা ভোটের তোরজোর
এদিকে আবার নাকি মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের তোরজোর শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মহারাষ্ট্রের কাছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধব সরকারকে আস্থা ভোটের জন্য ডাকতে পারেন রাজ্যপাল। সেকারণে দুই পক্ষই চরম ব্যস্ত। একদিকে শিন্ডে বিদ্রোহীদের একজোট রাখতে মরিয়া অন্যদিকে বিদ্রোহী শিবিরে ভাঙন ধরিেয় গদি টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধব ঠাকরে।












Click it and Unblock the Notifications