৪৯ জন বিধায়কের সমর্থন শিন্ডের সঙ্গে! ১৩ জনকে নিয়েই বৈঠক সারলেন ঠাকরে
মহারাষ্ট্রকে ঘিরে ক্রমশ চড়ছে নাটক! কার্যত পরখে পরখে নাটক। কখনও খেলা ঘোরাচ্ছেন 'বিদ্রোহী' শিন্ডে তো আবার কখনও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বক্তব্য ঘিরে তৈরি হচ্ছে জটিলতা। আর এই অবস্থায় রাতেই সরকারি ভবন বর্ষা ছেড়ে মাতশ্রী
মহারাষ্ট্রকে ঘিরে ক্রমশ চড়ছে নাটক! কার্যত পরখে পরখে নাটক। কখনও খেলা ঘোরাচ্ছেন 'বিদ্রোহী' শিন্ডে তো আবার কখনও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বক্তব্য ঘিরে তৈরি হচ্ছে জটিলতা। আর এই অবস্থায় রাতেই সরকারি ভবন বর্ষা ছেড়ে মাতশ্রীতে ফিরে এসেছেন উদ্ধব ঠাকরে।
মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেও এখনও পদ ছাড়েননি তিনি। যা ঘিরে একপ্রকার জল্পনা রয়েছেই। আর এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার সকালেই গুয়াহাটি পৌঁছে গিয়েছেন আরও চার বিধায়ক।
#WATCH | Assam: In a fresh video from Radisson Blu Hotel in Guwahati, rebel Maharashtra MLAs - including Eknath Shinde - sit together and raise slogans of "Shinde sa'ab tum aage badho, hum tumhare saath hain."#MaharashtraPoliticalCrisis pic.twitter.com/NwBMpNeuG8
— ANI (@ANI) June 23, 2022

সঙ্কট বাড়ছে মহারাষ্ট্রের জোট সরকারের
এই অবস্থায় ক্রমশ সঙ্কট বাড়ছে মহারাষ্ট্রের জোট সরকারের। যে কোনও মুহূর্তে টলমল মুখ্যমন্ত্রীর আসন। আর এই অবস্থায় নয়া ভিডিও সামনে এনে শক্তি প্রদর্শন বিদ্রোহী বিধায়কের। শুধু তাই নয়, শিন্ডে জানিয়েছেন মোট ৪৯ জন বিধায়কে সমর্থন পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪২ জন শিবসেনার বিধায়ক রয়েছে বলে জানানো হয়েছে। আর সমস্ত বিধায়কদের নিয়েই সম্প্রতি এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে সমস্ত বিধায়কই রয়েছেন গুয়াহাটির বিলাসবহুল হোটেলে। বাইরে একেবারে কড়া নিরাপত্তা'র ব্যবস্থা করা হয়েছে।

বৈঠক ডাকেন শিবসেনা সুপ্রিমো
এই অবস্থায় জরুরি বৈঠক ডাকেন শিবসেনা সুপ্রিমো। উদ্ধব ঠাকরে তাঁর বাসভবন মাতশ্রীতেই এই বৈঠক ডাকেন। তাৎপর্যপূর্ণ ভাবে সে বৈঠকে মাত্র ১২ জন বিধায়কই ছিলেন। অর্থাৎ ছেলে আদিত্য ঠাকরে সহ শিবসেনার ১৩ জন বিধায়কের সংখ্যা এখন উদ্ধব ঠাকরের কাছে রয়েছে। আরও বেশ কয়েকজন বিধায়ক শিন্ডের সঙ্গে হাত মেলাতে পারে বলেই খবর। রাজনৈতিকমহলের মতে, যে কোনও মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে শিবসেনা।

সরকারি ভবন বর্ষাতে ফিরবেন উদ্ধব ঠাকরে
খুব শিঘ্রই সরকারি ভবন বর্ষাতে ফিরবেন উদ্ধব ঠাকরে। এমনটাই দাবি করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর দাবি, গুয়াহাটি থেকে ২১ জন বিধায়ক সেনার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। তাঁরা আমাদের সঙ্গেই রয়েছে বলেই এদিন জানিয়েছেন শিবসেনা মুখমাত্র। শক্তি পরীক্ষা হলে সবাই শিবসেনার পক্ষেই ভোট দেবেব বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বার্তা, মুম্বই ফিরে আসুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাতে বসার প্রস্তাব সঞ্জয় রাউতের।

রাজ্যপালকে চিঠি লিখতে পারেন শিন্ডে
এই অবস্থায় বিদ্রোহী শিন্ডেকে মুখমন্ত্রীর প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও তা খারিজ করে দিয়েছেন তিনি। পালটা শিবসেনা সুপ্রিমোকে চিঠি দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। অন্যদিকে জানা যাচ্ছে, শিল্ডে আজ একটি বৈঠক করেছেন। আজ সন্ধ্যাতেই সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখতে পারেন শিন্ডে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications