Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউড তারকা ও ক্রিকেটারদের জন্য মুম্বইতে বেডের ঘাটতি, বিস্ফোরক অভিযোগ মহারাষ্ট্রের মন্ত্রীর

বলিউড তারকা ও ক্রিকেটারদের জন্য মুম্বইতে বেডের ঘাটতি

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমেই দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠেছে মহারাষ্ট্র বাসীর কাছে। শান্তিতে নেই রাজ্যের সরকারও। লকডাউন আদৌও কার্যকর হবে কিনা সে নিয়ে টানাপোড়েন চলছে। এরই মাঝে মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ মঙ্গলবার দাবি করে বসেছেন যে হাসপাতালে বেডের ঘাটতির জন্য দায়ি বলিউড তারকা ও ক্রিকেটাররা। কোভিডের গুরুতর উপসর্গ না থাকা সত্ত্বেও তাঁরা হাসপাতালের বেডদখল করে রয়েছেন।

বলিউড তারকা ও ক্রিকেটারদের জন্য মুম্বইতে বেডের ঘাটতি, বিস্ফোরক অভিযোগ মহারাষ্ট্রের মন্ত্রীর

মুম্বইয়ের অভিভাবক মন্ত্রী আসলাম শেখ জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা এবং ক্রিকেটাররা প্রধান বেসরকারি হাসপাতালের বেডগুলি দীর্ঘ সময়ের জন্য দখল করে রেখে দিয়েছেন, যার ফলে বেডের ঘাটতি দেখা দিয়েছে। তিনি এও জানিয়েছেন যে যদি তারকা ও ক্রিকেটাররা হাসপাতালে ভর্তি এড়িয়ে চলতে পারেন, তবে প্রয়োজন রয়েছে এমন কোভিড রোগীকে রাজ্য বেড দিতে সফল হবে।

আসলাম শেখ বলেন, '‌ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু তারকা ও ক্রিকেটারদের হাল্কা উপসর্গ বা উপসর্গ নেই, কিন্তু তাঁরা শহরের বড় বড় বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে বেড দখল করে রয়েছেন।’ মহারাষ্ট্রে ক্রমাগত সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্যে গভীর রাতে নতুন কিছু নিষেধাজ্ঞা জারি হওয়ার ইঙ্গিত দেন মন্ত্রী। তিনি বলেন, '‌ছোটখাটো লকডাউনের মতো পরিস্থিতি হবে।’‌‌ করোনা ভাইরাস দমনের জন্য রাজ্য সরকার কিছু নতুন নির্দেশিকা জারি করতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+