লকডাউন কি ফের হতে পারে! মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কোন আভাস উঠতে শুরু করল

করোনার দ্বিতীয় স্রোত ক্রমাগত দাপট দেখাতে শুরু করে দিয়েছে দেশে। বিশেষজ্ঞদের দাবি , গত কয়েক মাসে বহু জমায়েতের জেরে করোনার দাপট বেড়েছে গোটা দেশে। এরসঙ্গে করোনার নতুন স্ট্রেইন পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে। আর সেই জায়গা থেকে লকডাউন নিয়ে গোটা দেশেই একটা আশঙ্কা রয়েছে। এরই মাঝে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ দিলেন বড়সড় আভাস।

লকডাউন কি ফের হতে পারে! মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কোন আভাস উঠতে শুরু করল

একদিকে মহারাষ্ট্রে রাজনৈতিক দিক থেকে টালমাটাল পরিস্থিতি। তার ওপর করোনার প্রবল দংশনে বিদ্ধ সেরাজ্য। মহারাষ্ট্রে এদিন মোট আক্রান্তের সংখ্যা ২৫,০৪,৩২৭ জন। অ্যাক্টিভ কেস রয়েছে মোট ২,১৫,২৪১ জন। সুস্থ হয়েছেন ২২,৩৪,৩৩০ জন। এমন এক পরিস্থিতিতে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন উদ্ধব ঠাকরে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। তিনি জানিয়েছেন যে , যদি মহারাষ্ট্রের মানুষ করোনা নিয়ে সচেতন না হন, তাহলে লকডাউনের পথ সরকার বেছে নিতে বাধ্য হবে।

প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিন তা ২৪ হাজারের ঘরে রয়েছে। ফলে দিনে দিনে করোনা নিয়ে প্রবলভাবে উদ্বেগে ভুগছে দেশ। এদিকে, গত ১৬ জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। প্রতিদিন দেশে ২০ লাখ করে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। ৩ মাসের মধ্যে অতি প্রয়োজনীয়তা যাঁদের রয়েছে,তাঁদের ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া শেষ করতে হবে বলে লক্ষ্যমাত্রা ধরে নিয়েছে মহারাষ্ট্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+