Ratan Tata: ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, কেন্দ্রের কাছে আর্জি জানাতে চলেছে মহারাষ্ট্র সরকার
প্রয়াত রতন টাটা। একটি যুগের অবসান হল যেন। মহীরুহের মতো টাটা সংস্থাকে আগলে রেখেছিলেন তিনি। লার্জার দ্যান লাইফ ছিলেন রতন টাটা। তাঁর প্রয়াণে পূর্ণ দিবস শোক ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হবে।
এরই মধ্যে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব পাশও হয়ে গিয়েছে মন্ত্রিসভায়। কেন্দ্রকে এর আর্জি জানাতে চলেছে মহারাষ্ট্র সরকার। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন। পদ্মভূষণ সম্মানে রতন টাটাকে সম্মানিত করা হলেও ভারত রত্ন দেওয়া হয়নি।

সোমবার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। আইসিইউকে রাখা হয়েছিল তাঁর। শেষ পর্যন্ত আর ফেরানো গেল না। ৮৬ বছর বয়সে ইহ জগত ত্যাগ করলেন তিনি। বুধবার রাতে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশেই এক প্রকার শোকের ছায়া নেমে আসে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে রতন টাটার মৃত্যু সংবাদ ঘোষণা করার পরেই পূর্ণ দিবস শোক ঘোষণা করেন। সেই সঙ্গে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর কথাও ঘোষণা করেছেন।
ইতিমধ্যেই গোটা দেশের একাধিক প্রান্ত থেকে ভিভিাইপিরা এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, অমিত শাহ সকলেই এসে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। পার্সি রীতিমেনেই হবে শেষকৃত্য এমনই জানানো হয়েছে। বিকেল ৪টের পর শেষ কৃত্য শুরু হবে। শান্তি প্রার্থনার পর দেহ পিস টাওয়ারে রেখে দেওয়া হয়। পার্সি ধর্মে পার্থিব শরীরের সবটাই তারা প্রকৃতিকে দিয়ে যান।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু কেবল রতন টাটার প্রতি শোক প্রকাশ চলছে। কেবল শিল্পপতি হিসেবেই নয় রতন টাটার অস্তিত্ব গোটা দেশে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। একাধিক সমাজ সেবা মূলক কাজ তিনি করেছেন। কর্মীদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় একজন কর্ণধার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications