সামনেই মহারাষ্ট্রে নির্বাচন, শরিক থেকে আসন সমঝোতায় বড় বার্তা ফড়নবিশের
সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে দেবেন ফড়নবিশ বড় ইঙ্গিত দিলেন৷ বিজেপির ভোটারদের জন্য বার্তাও দিলেন তিনি৷ এনসিপির সঙ্গে জোটের বিষয়ে বিজেপির ভোটারদের অস্বস্তি ছিল৷ একথা মানলেন তিনি। যদিও এখন, ৮০ শতাংশ ভোটার এই ধরনের রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা বোঝেন। এই দাবিও করেছেন তিনি৷
মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পদে রয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি, এনসিপি এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সমন্বয়ে গঠিত শাসক জোট। মহারাষ্ট্রের লোকসভা ভোটের ৪৭ টি আসনের মধ্যে মাত্র ১৭ টি পেয়েছে এনডিএ শিবির। লোকসভা ভোটে মহারাষ্ট্রে এনডিএ শিবির জোর ধাক্কা খেয়েছে।

" কখনও আপনাকে রাজনৈতিক আপস করতে হবে। যা আপনার সত্য, বিশ্বাসের বিরুদ্ধে যায়। কিন্তু আপনি তাদের সঙ্গে যান। আমরা এই ধরনের আপস করেছি। " উপ মুখ্যমন্ত্রী ফড়নবিশের এই কথায় রাজনৈতিক চর্চা হয়েছে।
ফড়নবিশ স্বীকার করেছেন, "এটা ঠিক সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিজেপির সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল। আমরা ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু জিতেছি মাত্র কয়েকটি। আমরা খুব অল্প ব্যবধানে ১২ টি আসন হারিয়েছি। মাত্র তিন শতাংশ, যা প্রায় তিন থেকে ছয় হাজার ভোট।
আবার লোকসভা নির্বাচনে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছি।"
তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শিবসেনা (শিন্দে দল) এবং এনসিপি (অজিত পাওয়ার) উভয়ের পক্ষেই বেশ কঠিন ছিল। শিবসেনা এবং এনসিপির জন্য, এই লোকসভা নির্বাচন ছিল প্রাথমিকভাবে তাদের ভোটব্যাঙ্ককে নিশ্চিত করা। উভয়ের জন্যই এটি চ্যালেঞ্জিং, প্রমাণিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, বিজেপির ভোটব্যাঙ্ক অটুট ও স্থিতিশীল। তাই দলের পক্ষে এটি তুলনামূলকভাবে সহজ ছিল। ফড়নবিশ জানান, শিবসেনা তাদের দীর্ঘদিনের জোটের কারণে বিজেপিতে ভোট স্থানান্তর করা সহজ বলে মনে করেছে।
এনসিপি ভোট স্থানান্তরে সমস্যায় পড়েছে। কারণ, বিজেপি ঐতিহ্যগতভাবে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। উভয় দলের ভোটব্যাঙ্ক এখন আরও স্থিতিশীল হয়ে উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনে এই সমস্যাগুলি আর হওয়ার সম্ভাবনা নেই। এই দাবি করেছেন উপ মুখ্যমন্ত্রী।
বিধানসভা নির্বাচন নভেম্বরে ঘোষণা করা হতে পারে। আদর্শ আচরণবিধি ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। শিবসেনা এবং এনসিপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, ৮০ শতাংশ আলোচনা হয়েছে। ২৮৮ টি বিধানসভা আসন নিয়ে কথা হয়েছে।












Click it and Unblock the Notifications