সপ্তাহে এক দিন অফিসে হাজিরা দিতেই হবে, নইলে কাটা যাবে বেতন, নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর
সপ্তাহে এক দিন অফিসে হাজিরা দিতেই হবে, নইলে কাটা যাবে বেতন, নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর
করোনা সংকট চরমে পৌঁছেছে মহারাষ্ট্রে। এরই মধ্যে শুরু হয়েছে আনলক ওয়ান। সরকারি অফিসও খুলেছে। কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। সপ্তাহে একবার কর্মীদের অফিসে হাজিরা দিতে হবে। নইলে বেতন কাটা যাবে।

উদ্ধবের হাজিরা নির্দেশিকা
করোনা পরিস্থিতির মধ্যেই খুলেছে সরকারি দফতর। কর্মীদের হাজারি সুনিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি করেছে মহারাষ্ট্র সরকার। যেভাবেই হোক সপ্তাহে একদিন নিজ নিজ দফতরে হাজিরা দিতে হবে কর্মীদের। নইলে বেতন কাটা যাবে। কে কোনদিন দফতরে আসবে তার রোস্টার তৈরির করার নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ।

দফতরের প্রধানদের নির্দেশ
মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছেন যে কর্মীরা মেডিকেল লিভে রয়েছেন তাঁরা ছাড়া সকলকে এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে। নইলে বিভাগীয় পদক্ষেপ করা হবে। দফতরের প্রধানদের এই নিয়ে সতর্ক করেছেন তিনি। যদি নির্ধারিত রোস্টার মেনে হাজিরার দিন কোনও কর্মী দফতরে অনুপস্থিত হয় তাহলে তাঁর পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। আর যদি দফতরের প্রধান একদিনের বেশি দুদিন অনুপস্থিত থাকেন তাহলে তাঁর একদিনের বেতন কাটা যাবে। ৮ জুন থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

করোনা পরিস্থিত মহারাষ্ট্রে
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে সংকটজনক। হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাণিজ্য নগরি। এরই মধ্যে শুরু হয়েছে আনলক ওয়ান। তাতে সংক্রমণ আরও ছড়াতে শুরু করেছে। ১০ জন করে কর্মী নিয়ে কাজ শুরু হয়েছে সরকারি দফতরগুলিতে।

নিসর্গ দাপট
এই করোনা পরিস্থিতির মধ্যে আবার মহারাষ্ট্রে হানা দিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। যদিও অল্পের উপ িদয়েই গিয়েছে নিসর্গর তাণ্ডব। চার জন মারা গিয়েছেন নিসর্গর দাপটে।












Click it and Unblock the Notifications