Maharashtra Assembly Election Results 2024: মুখ্যমন্ত্রী কে? সমস্ত জয়ী বিধায়কদের জরুরি তলব! হবে বৈঠক
Maharashtra Assembly Election Results 2024: মারাঠা রাজ্যে বড় জয় পেতেই বৈঠকে বসতে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন 'মহাজুটি' (Mahayuti alliance) জোট। সমস্ত জয়ী বিধায়কদের দ্রুত মুম্বই আসতে বলা হয়েছে। আজ রবিবারই এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। প্রথমে যৌথ ভাবে জোটে থাকে বিজেপি, এনসিপি (অজিত পাওয়ার) এবং শিবসেনা (একনাথ শিন্ডে) র বিধায়কদের সঙ্গে বৈঠক হবে।
এরপর তিন দলই আলাদা ভাবে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করবে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের মাটিতে বিপুল ভোটে (Maharashtra Assembly Election Results 2024) জয় পেয়েছে 'মহাজুটি' (Mahayuti alliance) জোট। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং এনসিপি (অজিত পাওয়ার) র নেতৃত্বে এই জোট। ১০০ আসনের গন্ডিও কার্যত পার হতে পারেনি।

মানুষের রায় সামনে আসতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। সামনে আসছে দেবেন্দ্র ফড়নবীশের নাম। গতবার সবথেকে বড় দল হওয়া সত্ত্বেও ডেপুটি পদে বসেছেন তিনি। এবার বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রী পদের দাবি উঠছে। এমনকি শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে ওয়াকিবহাল।
যদিও একনাথ শিন্ডে (Eknath Shinde) জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা আলোচনার ভিত্তিতে ঠিক হবে। এই বিষয়ে 'মহাজুটি' (Mahayuti alliance) জোটের সদস্যরা আলোচনা করবেন বলেও জানান সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী।
এমনকি দেবেন্দ্র ফড়নবীশ তিনি নিজেও জানিয়েছেন, মারাঠা রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে তা আলোচনার মাধ্যমে জোট চূড়ান্ত করবে। এই প্রেক্ষাপটে এদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে করা হচ্ছে, এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী নাম নিয়ে বিধায়কের সঙ্গে আলোচনা হতে পারে।
এমনকি এদিনের বৈঠকে দলনেতা হিসাবে একজনকে নির্বাচিত করা হবে বলে খবর। এরপরেই 'মহাজুটি' (Mahayuti alliance) জোটের শীর্ষ নেতৃত্ব বিজেপি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে খবর। মূলত মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়েই এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। এখন দেখার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
বলে রাখা প্রয়োজন, বিপুল ভোটে 'মহাজুটি' (Mahayuti alliance) জোট জয় পাওয়ার পরেই ষড়যন্ত্রে অভিযোগ সঞ্জয় রাউতের। তাঁর দাবি, এই রায় কখনই মহারাষ্ট্রের মানুষের হতে পারে না। পুরো প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের দাবি উদ্দব ঠাকরে নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করে দিয়েছেন সে রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী ।












Click it and Unblock the Notifications