Maharashtra Assembly Election 2024: ফোনে আড়ি পাতার অভিযোগ! পুলিশের ডিজিকে বদলির নির্দেশ দিল কমিশন

হাতে গোনা কয়েক দিন বাকি আছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার মধ্যেই পুলিশের শীর্ষকর্তাকে বদলির নির্দেশ। নির্বাচন কমিশনের এই নির্দেশ পৌঁছায় ওই রাজ্যের মুখ্যসচিব সুজাতা সৌমিকের কাছে।

ভোটের মুখে মহারাষ্ট্র রাজ্যের ডিজি রেশমি শুক্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু কী অভিযোগ তার বিরুদ্ধে? সম্প্রতি বিরোধী শিবির থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। ডিজি বিরোধীদের ফোন ট্যাপ করে আড়ি পাতছেন। এই অভিযোগ করা হয়।

Rashmi Shukla

নির্বাচন কমিশনের কাছেও এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়৷ চর্চা এই বিষয়ে খুব একটা কম হয়নি। শেষপর্যন্ত সোমবার কমিশনের তরফে এই নির্দেশ পৌঁছায় মহারাষ্ট্রের মুখ্যসচিবের কাছে। মহারাষ্ট্র পুলিশের ডিজির পদ থেকে রেশমি শুক্লাকে সরানোর নির্দেশ আসে।

নির্বাচনী আদর্শ আচরণবিধি চলছে মহারাষ্ট্রে। রেশমি শুক্লা ১৯৮৮ সালের আইপিএস ব্যাচ। মহারাষ্ট্র পুলিশের প্রথম মহিলা ডিজি তিনি। তবে বিজেপির হয়ে তিনি কাজ করেন। এমন অভিযোগ মহারাষ্ট্রের আগের বিজেপি সরকারের সময় থেকেই উঠছিল। শিবসেনা উদ্ভব ঠাকরের শিবিরের তরফ থেকে একাধিক অভিযোগ সামনে আনা হয়।

এবার নির্বাচনের আগে বড় অভিযোগ সামনে আসে। বিরোধী কংগ্রেস, শরোদ পাওয়ারের এনসিপি, ও শিবসেনা অভিযোগ করে ফোনে আড়ি পাতার। ডিজির নির্দেশে এই আড়ি পাতা হচ্ছে, অভিযোগ ওঠে। ডিজির পদ থেকে না সরালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অবাক ও সুষ্ঠু করা সম্ভব হবে না। এমন অভিযোগ বিরোধীদের তরফ থেকে করা হয়।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এই সময় আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বভার নির্বাচন কমিশনের উপর চলে যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমিশনের উপর থাকে। সেই হিসেবে অভিযোগকে মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। এবার ডিজির পদ থেকে রেশমি শুক্লাকে সরিয়ে দেওয়ার বার্তা এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+