Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Election 2024: ২৯ হাজার টাকা দীপাবলির বোনাস, ভোটের মহারাষ্ট্রে ফের মাস্টারস্ট্রোক শিন্ডের

Maharashtra Assembly Election 2024: ভোটের মহারাষ্ট্রে বড় ঘোষণা একনাথ শিন্ডের সরকারের (Shinde Govt)। বৃহণ্মুম্বই পুর কর্পোরেশনের (BMC) কর্মীদের জন্য ২৯ হাজার টাকা বোনাস (Diwali Bonus) ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। দীপাবলি উপলক্ষ্য়ে এই বোনাস দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক আগেই এই ঘোষণা করেন একনাথ শিন্ডে।

বিকেলেই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar) জানান, মহারাষ্ট্রে ২০ নভেম্বর এক দফায় হতে চলেছে ভোট (Maharashtra Election)। এদিন আদর্শ আচরণবিধি লাগুর (MCC) কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রে বোনাসের কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী।

EKNATH SHINDE

বিগত ২ বছরের তুলনায় এবার অনেকটাই বেশি বোনাস পাবেন কর্মীরা। ২০২৩ সালে ২৬ হাজার টাকা বোনাস পেয়েছিলেন পুরকর্মীরা। ২০২২ এ দীপাবলি উপলক্ষ্যে ২২ হাজার ৫০০ টাকা বোনাস দেওয়া হয়। প্রতি বছরই রাজ্য সরকারি এজেন্সি ও কর্পোরেশনের কর্মীরা এই বোনাস পেয়ে থাকেন।

এদিন বোনাস বিবৃতি জারি করে কর্পোরেশনের তরফে বলা হয়,কর্মীদের ইউনিয়নের তরফে বোনাসের দাবি উঠেছিল। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ২৯ হাজার টাকা বোনাস দেওয়ার ঘোষণা হয়। এর আওতায় পুর আধিকারিক, প্রাথমিক শিক্ষক, অশিক্ষক কর্মী, হাইস্কুলের শিক্ষক, লেকচারাররাও পড়বেন। পাশাপাশি স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের ১২ হাজার টাকা ও কিন্ডারগার্ডেন শিক্ষক ও সহায়কদের ৫ হাজার টাকা বোনাস দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ভোটের দিন ঘোষণার অনেক আগে থেকেই কার্যত কল্পতরুর ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে। ক্ষমতা ধরে রাখতে একের পর এক প্রকল্পই হাতিয়ার করেছে মহায়ুতি জোটের সরকার। সম্প্রতি মুম্বইকে টোল ট্যাক্স মুক্ত ঘোষণা করে রাজ্য সরকার। আর এবার মুম্বইয়ের পুরকর্মীদের জন্য ২৯ হাজারের বোনাস ঘোষণা। প্রকল্পের সুফল ভোটবাক্সে পড়ে কিনা এখন দেখার সেটাই।

২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোটের আগে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর হবে মনোনয়নের নিরীক্ষণ। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। আগামী ২৩ নভেম্বর জানা যাবে ভোটের ফলাফল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+