Maha Kumbh: রাজনাথ সিং মহা কুম্ভে, পুণ্যস্নানে প্রয়াগরাজে পরিবার নিয়ে যাবেন অমিত শাহ

Maha Kumbh: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহা কুম্ভ মেলা। জানুয়ারির ২৭ বা ২৮ তারিখ ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।

সূত্রের খবর, অমিত শাহ প্রয়াগরাজে যেতে পারেন পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েই। উল্লেখ্য, জানুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হয়েছে মহা কুম্ভ মেলা।

Maha Kumbh

১২ বছরে একবার হয় প্রয়াগরাজে মহা কুম্ভ মেলা। দেশ-বিদেশের পুণ্যার্থীরা হাজির হয়েছেন মহা কুম্ভে। প্রচুর সাধু, সন্ন্যাসীরাও রয়েছেন। এবার মহা কুম্ভে ৪৫ কোটির বেশি মানুষ হাজির হবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রয়াগরাজের মহা কুম্ভে পুণ্যলাভের আশায় সাত কোটির বেশি মানুষ পুণ্যস্নান সেরেছেন বলে জানা গিয়েছে।

ত্রিবেণী সঙ্গমে মহা কুম্ভের সময় পুণ্যস্নান করতেই সকলে হাজির হন। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল এই ত্রিবেণী সঙ্গম। রাজ্য সরকার ৪৫ কোটি মানুষের উপস্থিতির কথা মাথায় নিয়ে নাগরিক পরিষেবা প্রদান থেকে শুরু করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে।

মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ও ভিড় সামাল দিতে ইন্টিগ্রেটেড কমান্ড ও কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। চলছে কড়া নজরদারি। মহা কুম্ভ শুরু হয়েছে পৌষ পূর্ণিমা স্নান দিয়ে। এরপর ছিল মকর সংক্রান্তির অমৃত স্নান। দ্বিতীয় অমৃত স্নান হবে ২৯ জানুয়ারি। যা হবে মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যায়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন সাড়ে তিন কোটি পুণ্যার্থী। ২৬ ফেব্রুয়ারি অবধি চলবে মহা কুম্ভ। এদিকে, এদিনই মহা কুম্ভে পুণ্যস্নান সারলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+