সাভারকরকে 'ব্রিটিশদের দালাল' বলার অভিযোগ, ম্যাগস্যাসে পুরস্কার জয়ীর বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের
সাভারকরকে 'ব্রিটিশদের দালাল' বলার অভিযোগ, ম্যাগস্যাসে পুরস্কার জয়ীর বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের
প্রখ্যাত সমাজকর্মী এবং ম্যাগস্যাসে বিজয়ী সন্দীপ পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করল আলিগড় পুলিশ। রবিবার সন্দীপ পাণ্ডে দক্ষিণপন্থী স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত বীর সাভারকরকে নিয়ে আপত্তিজনক এবং অনুপযুক্ত শব্দ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিএএ বিরোধী এক জমায়েতে তিনি বক্তব্য রাখছিলেন।
|
মামলা হিন্দু মহাসভার
অল ইন্ডিয়া হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট রাজীব কুমার আশিস অভিযোগ দায়ের করেছিলেন। এই হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন সাভারকর। ১৫৩-এ এবং ৫০৫(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও অভিযোগ শুধু সাভারকরই নয় অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট চক্রপানি মহারাজের বিরুদ্ধেও সেখানে ববাজে ভাষা প্রয়োগ করা হয়েছিল।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ
সূত্রের খবর অনুযাযী, আলিগড়ে সিএএ বিরোধী সভায় বক্তব্য রাখতে গিয়ে পাণ্ডে অভিযোগ করেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কিংবা জামিয়ে মিলিয়া ইসলামিয়াতে ছাত্ররা কোনও গণ্ডগোল করেনি। সেখানে পুলিশই ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে ক্যাম্পাসে হিংসায় মদত দেওয়ার অভিযোগ করেছেন।

সাভারকরকে ব্রিটিশদের দালাল বলার অভিযোগ
আরও অভিযোগ ম্যাগস্যাসে পুরস্কার বিজয়ী সমাজকর্মী সন্দীপ পাণ্ডে সাভারকরকে ব্রিটিশদের দালাল বলেছিলেন। তিনি অভিযোগ করেন, সাভারকর ব্রিটিশদের থেকে পেনশনও তুলতেন। ব্রিটিশদের কাছে ক্ষমাপ্রার্থনা করে জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

সংসদের ভিতর থেকে বাইরে ফেলার আর্জি
সূত্রের খবর অনুযায়ী, সন্দীপ পাণ্ডে বলেছেন, যাঁরা আজ সংসদে বসে রয়েছেন, দেশে স্বাধীনতা সংগ্রামে তাঁদের কোনও ভূমিকা নেই। সেই কারণে তাদের সংসদের মধ্যে থেকে বাইরে ছুড়ে ফেলার আর্জি জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications