জঙ্গি বুরহানকে 'স্বাধীনতার নায়ক' তকমা দিল এই ম্যাগাজিন, দেদার বিক্রি পাঞ্জাবে, উঠল বিস্ফোরক তথ্য
এক সময়ে সে ছিল উপত্যকার ত্রাস। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন, হিজাবুল মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানি ২০১৬ সালের এক এনকাউন্টারেমারা যায়।
এক সময়ে সে ছিল উপত্যকার ত্রাস। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন, হিজাবুল মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানি ২০১৬ সালের এক এনকাউন্টারে মারা যায়। তারপর তাকে 'স্বাধীনতা সংগ্রামী' তকমা দিয়ে পাকিস্তান বুরহানের মৃত্যু নিয়ে বেশ সরব হয়। এবার সেই বুরহানকে আবারও স্বাধীনতা সংগ্রামী হিসাবে তুলে ধরল এক উগ্রবাদী ম্য়াগাজিন। যা রমরমিয়ে বিক্রি হচ্ছে পাঞ্জাবে।

উগ্রবাদী শিখ সংগঠন তথা খালিস্তান পন্থী সংগঠনের ম্য়াগাজিন 'ভনগার(চ্যালেঞ্জ)' -এ এক প্রকাশিত লেখায় বুরহানকে স্বাধীনতা সংগ্রামী বলে তুলে ধরা হয়। যেখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ওয়ানির একটি ছবিও পোস্ট করা হয়। এই ম্যাগাজিনটি পাঞ্জাবের আঞ্চলিক দল শিরোমনী আকালি দলের স্টলে বিক্রি হচ্ছে ৩০ টাকা দামে। উল্লেখ্য, পাঞ্জাবের পূর্ববর্তী রাজ্যসরকার ছিল এই দল। বর্তমানে বিজেপি-র জোটসঙ্গী এই দলের স্টলে এই ধরনের ম্যাগাজিন বড় বিতর্ক তৈরি করেছে।
এছাড়াও এই ম্যাগাজিন -এ স্বাধীনতা প্রসঙ্গে জতিহার জেলে বন্দি জগতার সিং এর বার্তাকেও তুলে ধরা হয়েছে। উগ্রবাদী শিখ সংগঠনের সদস্য এই জগতার সিং। সে ১৯৯৫ সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খুনের মামলায় দোষী। গোয়েন্দা সূত্রের খবর, বেশ কিছু উগ্রশিখ সংগঠন আইএসআইএস -এর সঙ্গে হাত মিলিয়ে পাঞ্জাবের কিছু নেতাকে হত্যা করার ছক কষছে। এদিকে ,গোটা ঘটনায় যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications