আজ মন কি বাতের শততম পর্ব, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও হবে সম্প্রচার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের আজ শততম পর্ব। তার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। পাড়ায় পাড়ায় বসানো হয়েছে বিশেষ স্ক্রিন। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও হবে লাইভ সম্প্রচার।
সমীক্ষায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মনকি বাত অনুষ্ঠান গোটা দেশের ৭৬ শতাংশ মানুষকে জুড়েছে। স্বচ্ছ ভারত অভিযান থেকে করোনা পরিস্থিতি মোকাবিলা সব ক্ষেত্রেই মন কি বাত অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

প্রতিমাসের শেষ রবিবারে মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে কোনও না কোনও বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মনকি বাত অনুষ্ঠান দেখতে দেখতে ১০০ তম পর্বে পৌঁছে গিয়েছে। এই শততম মন কি বাত অনুষ্ঠানের জন্য এলাহি আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল ১১টা থেকে সম্প্রচারিত হবে মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব। সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে এই মন কিবাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। বিজেপির পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় একাধিক আয়োজন করা হয়েছে। শুধু দেশে নয় এবারের মনকি বাত অনুষ্ঠান বিদেশেও পৌঁছে যাবে।
রাষ্ট্রপঞ্জের সদর দফতরে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব সম্প্রচারিত হবে। তার সব আয়োজন করা হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে গোটা দেশে ১০০টি কেন্দ্রে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব শোনার জন্য দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত থাকবেন বিজেিপর সর্বভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডা।
এছাড়া বিেজপি শাসিত সব রাজ্যে মুখ্যমন্ত্রীদের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনার বিশেষ ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে সব রাজ্যের রাজ্যপালদেরও এই শততম মন কি বাত অনুষ্ঠান শোনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের












Click it and Unblock the Notifications