শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ভিখারিদের এবারে চাকরি দেবে লখনৌ পুরসভা
শহরের রাস্তাঘাট ভিখারি-মুক্ত করার লক্ষ্যে এবারে এক অভনব উদ্যোগ নিল লখনৌ পুরসভা। উত্তরপ্রদেশের রাজধানীর পুরকর্তারা ঠিক করেছেন যে শহরের নানা রাজপথে ঘুরে বেড়ানো ভিখারিদের এবারে তাঁরা চাকরির সুযোগ দেবেন!
শহরের রাস্তাঘাট ভিখারি-মুক্ত করার লক্ষ্যে এবারে এক অভনব উদ্যোগ নিল লখনৌ পুরসভা। উত্তরপ্রদেশের রাজধানীর পুরকর্তারা ঠিক করেছেন যে শহরের নানা রাজপথে ঘুরে বেড়ানো ভিখারিদের এবারে তাঁরা চাকরির সুযোগ দেবেন! এবং এক্ষেত্রে ভিখারিদের শিক্ষাগত যোগ্যতাই মাপকাঠি হবে।

ভিখারিদের নানা কাজে লাগানো হবে
এএনআই নিউজ এজেন্সিকে লখনৌ পুরসভার কমিশনার ইন্দ্র মণি ত্রিপাঠি জানান যে বিকলাঙ্গ ভিখারিদের একদিকে যেমন আশ্রয় দান করা হবে, অন্যদিকে শারীরিকভাবে সক্ষম ভিখারিদের নানা পৌর দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি রাস্তার শিশুদের পুনর্বাসনের জন্যেও চেষ্টা করবে পুরসভা বলে জানান ত্রিপাঠি।
শহরের ভিখারিদের আশ্রয়দানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শহরের ভিখারিদের চিহ্নিত করে তাদের আশ্রয়দানের নির্দেশ দেওয়ার পরেই আটঘাঁট বেঁধে নাম লখনৌ পুরসভা। ঠিক হয়, একবার এই ভিখারিদের চিহ্নিত করার পরেই তাদের নানা কাজে নিযুক্ত করা হবে, যেমন ঘরে ঘরে ঘুরে আবর্জনা একত্র করা। যারা লিখতে, পড়তে জানে তাদের রাজস্ব বিভাগে কাজ দেওয়া হবে।
হিন্দুস্তান টাইমস দৈনিকের একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পের প্রাথমিক পর্বে সাড়ে চার হাজার ভিখারিকে চিহ্নিত করা হয়। তাদের কাজে নিযুক্ত করার জন্যে লখনৌ পুরসভা একটি বেসরকারি সংস্থাকেও কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে।
এর আগে, হায়দ্রাবাদে ২০১৭ সালে এবং দিল্লিতে ২০১৮ সালে একই ধরনের ভিখারি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications