আরও মহার্ঘ হল এলপিজি! মাসের শুরুতেই কলকাতায় রান্নার গ্যাসের দাম সব থেকে বেশি
আরও মহার্ঘ হল এলপিজি। মাসের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকি বিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হল ৭২৫.৫০ টাকা। তবে একেক শহরের বৃদ্ধি একেক রকমের।
আরও মহার্ঘ হল এলপিজি। মাসের শুরুতেই অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকি বিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হল ৭২৫.৫০ টাকা। তবে একেক শহরের বৃদ্ধি একেক রকমের।

কলকাতা
নভেম্বরের শুরুতে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজির মূল্য ছিল ৭০৬ টাকা। এবার সেই দাম বৃদ্ধি হয়ে হয়েছে ৭২৫.৫০ টাকা। বৃদ্ধি হয়েছে ১৯.৫০ টাকা।

দিল্লি
নভেম্বরের শুরুতে দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজির মূল্য ছিল ৬৮১.৫০ টাকা। এবার সেই দাম বৃদ্ধি হয়ে হয়েছে ৬৯৫ টাকা। বৃদ্ধি হয়েছে ১৩.৫০ টাকা।

মুম্বই
নভেম্বরের শুরুতে মুম্বইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজির মূল্য ছিল ৬৫১ টাকা। এবার সেই দাম বৃদ্ধি হয়ে হয়েছে ৬৬৫ টাকা। বৃদ্ধি হয়েছে ১৪ টাকা।

চেন্নাই
নভেম্বরের শুরুতে চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজির মূল্য ছিল ৬৯৬ টাকা। এবার সেই দাম বৃদ্ধি হয়ে হয়েছে ৭১৪ টাকা। বৃদ্ধি হয়েছে ১৮ টাকা।

৪ মাসে বাড়ল ১২৪ টাকা
পরপর চারমাসে একইভাবে বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই দাম বৃদ্ধির পরিমাণ প্রায় ১২৪ টাকা।

মাসের শুরুতে দাম নির্ধারণ
দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই, সেই মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করে দেয়। সেই কারণেই প্রতিমাসের শুরুতেই এলপিজির দাম বাড়ে কিংবা কমে। এর ফলে বদলে যায় ভর্তুকির পরিমাণও।












Click it and Unblock the Notifications