LPG Price Hike: দাম বাড়ল এলপিজি গ্যাসের, বড়সড় পরিবর্তন SBI-তেও; নভেম্বর পড়তেই কী কী বদল জেনে নিন
LPG Price Hike: নভেম্বর পড়তেই গ্যাসের দামে বড় বদল। বিশ্ব বাজারে অশোধিত জ্বালানি সস্তা হলেও রেহাই পাওয়া গেল না রান্নার গ্যাসের দামে। তবে চিন্তা বাড়িয়ে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম শুক্রবার থেকে ৬২ টাকা বাড়ল। কলকাতায় দাম দাঁড়াল ১৯১১.৫০ টাকা।
লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম (Cooking Gas) কিছুটা কমেছিল। কিন্তু তারপর থেকে একই রয়েছে দাম। সরকারি ভর্তুকির (Subsidy) পরিমাণও নগণ্য। মাত্র ১৯ টাকার আশেপাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পান গ্রাহকরা। নভেম্বরে দাম কমে কিনা তা নিয়ে আশায় ছিলেন গ্রাহকরা। যদিও দীপাবলিতে স্বস্তি পেলেন না আমজনতা।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় প্রভাব পড়তে পারে রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে। দাম বাড়তে পারে ফাস্টফুড থেকে রেস্তোরাঁর খাবারেরও। অপরিবর্তিত রইল পেট্রল ডিজেলের দামও। দাম না কমায় এবার পরিবহণের খরচও বাড়বে বলে আশঙ্কা।
উল্লেখ্য, গত মার্চ থেকে জুন পর্যন্ত ২৩৫ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। পরে অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ে দাম। নভেম্বরে ফের একবার বাড়ানো হল দাম। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।
এদিকে, আজ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের (SBI Credit Card) নিয়মে বড় বদল। বিদ্যুৎ, গ্যাসের মতো প্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে ইউটিলিটি বিল সংক্রান্ত লেনদেনে এক শতাংশ সারচার্জ দিতে হবে গ্রাহকদের। লেনদেনের অঙ্ক ৫০ হাজার টাকা বা তার বেশি হলে প্রযোজ্য হবে সারচার্জ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications