Haryana Assembly Election 2024: মাত্র ৫০০ টাকায় গ্যাস, মাসে মিলবে ২ হাজার টাকাও! 'সাত গ্যারেন্টি' কংগ্রেসের

Haryana Assembly Election 2024: সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে গ্যারেন্টি পত্র (ইস্তেহার) ঘোষণা করল কংগ্রেস। যেখানে ৭ গ্যারেন্টির কথা উল্লেখ করা হয়েছে। বিজেপি শাসিত সে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসলে এই সাত গ্যারেন্টি পূরণের (Congress Manifesto Haryana Assembly Elections) দাবি হাইকমান্ডের।

এদিন যে ইস্তেহার ঘোষণা করা হয়েছে তাতে মহিলা, যুব, কৃষক এবং বয়স্কদের জন্য একাধিক প্রস্তাব করা হয়েছে। যেমন ৫০০ টাকায় সিলিন্ডার, ২ লাখ যুবককে চাকরি, ৬ হাজার টাকা পেনশনের দেওয়ার প্রস্তাব করা হয়েছে (Haryana Assembly Election 2024)।

haryana assembly election

আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে হরিয়ানায় (Haryana Assembly Election 2024) । ফল ঘোষণা হবে আগামী ৮ অক্টোবর। ইতিমধ্যে তৃতীয়বারের জন্যে হরিয়ানার ক্ষমতায় বিজেপি ফিরতে চলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে বিজেপির গড় হরিয়ানায় একেবারে মাটি কামড়ে পড়ে কংগ্রেস। যদিও আম আদমি পার্টি সে রাজ্যে লড়াই করছে=। সেক্ষেত্রে ভোট কাটাকাটির একটা বড় আশঙ্কা রয়েছে সোনিয়া-রাহুলদের। এই অবস্থায় একেবারে 'জনমুখি' ইস্তেহার কংগ্রেসের।

আজ বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানেই হরিয়ানার জন্য সাত গ্যারেন্টির উল্লেখ করেন। যেখানে মহিলা ক্ষমতায়নের কথা বলেন। জানান, কংগ্রেস ক্ষমতায় আসলে মাসে দুই হাজার টাকা করে দেওয়া হবে। ১৮ বছর বয়স থেকে ৬০ বছরের মধ্যে মহিলারা এই ভাতা পাবেন। একই সঙ্গে মূল্যস্ফীতির প্রবল চাপে কার্যত অষ্ঠাগত মানুষ। এই অবস্থায় ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি বয়স্ক মানুষ, বিধবা, প্রতিবন্ধীদের মাসে ৬ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। অবসর নিয়েছেন এমন সরকারি কর্মীদের জন্য ওপিএস চালু করার কথা বলা হয়েছে কংগ্রেসের সাত গ্যারেন্টিতে। এছাড়াও ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ সহ একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে কংগ্রেসের প্রকাশিত ইস্তেহারে।

যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন হরিয়ানার আইনশৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে সেখানকার সরকারকে একহাত নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সেখানকার মহিলারা নিরাপদ নয়। দুর্নীতিতে ভরে গিয়েছেন। আর এর বিরুদ্ধেই সেখানকার মানুষ কংগ্রেসকে বভোট দেবে বলে এদিন জানান বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

অন্যদিকে হরিয়ানার ফের একবার মরিয়া বিজেপি। ইতিমধ্যে একাধিক প্রক্লপ নিয়ে আসা হয়েছে। সেগুলিকে সামনে রেখেই নির্বাচনের কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+