উত্তর প্রদেশ বিধানসভায় পাশ লাভ জিহাদ বিল! কী আছে সেই বিলে, আইনভঙ্গে কোন শাস্তি?
যোগী রাজ্যে লাভ জিহাদ বিল পাশ হয়ে গেল বিধানসভায়। এই বিলে আসামীদের যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি অনেক অপরাধের শাস্তিও এর সঙ্গে য়ুক্ত করা হয়েছে। সোমবার উত্তর প্রদেস বিধানসভা এই বিল পেশ করার পরে মঙ্গলবার তা পাশ হয়ে যায়। এরপর তা রাজ্যপালের কাছে যাবে। রাজ্যপাল বিলে সই করলেই তা আইনে পরিণত হবে।
উত্তর প্রদেশের যোগী সরকার ২০২০ সালে লাভ জিহাদের বিরুদ্ধে প্রথম আইন করেছিল। এরপর উত্তর প্রদেশ সরকার বিধানসভায় ধর্মান্তর নিষিদ্ধকরণ বিল ২০২১ পাশ করে। ওই বিলে এক থেকে ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান ছিল। ওই বিলে একটি উল্লেখযোগ্য বিধান ছিল। সেখানে বলা হয়েছিল শুধুমাত্র বিয়ের জন্য ধর্মান্ত অবৈধ বলে বিবেচিত হবে।

নতুন বিলে কী রয়েছে?
- দোষী প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড।
- যে কোনও ব্যক্তি ধর্মান্তরের ক্ষেত্রে এফআইআর দায়ের করতে পারেন।
- তথ্য বা অভিযোগ দেওয়ার জন্য ভিকটিম, পিতামাতা বা ভাইবোনের উপস্থিতি প্রয়োজন ছিল।
- দায়রা আদালতের নিচের কোনও আদালত লাভ জিহাদের মামলা শুনবে না।
- লাভফ জিহাদের মামলায় সরকারি আইনজীবীকে সুযোগ না দিয়ে জামিনের আবেদন বিবেচনা করা যাবে না।
- সকল অপরাধই জামিন অযোগ্য বলে বিবেচিত হবে।
কী ছিল পুরনো আইনে?
- উত্তর প্রদেশে থাকা পুরনো আইন অনুযায়ী, মিথ্যা বলে বা প্রতারণা করে ধর্ম পরিবর্তন করা অপরাধ বলে গণ্য হয়। কেউ স্বেচ্ছায় ধর্মান্তরিত হতে চাইলে তাঁকে দুই মাস আগে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে।
- বলপূর্বক জালিয়াতি করে ধর্মান্তরণের জন্য পনেরো হাজার টাকা জরিমানা-সহ এক থেকে পাঁচ বছরের কারাবাস।
- কোনও দলিত মেয়েকে নিয়ে মামলা হলে ২৫ হাজার টাকা জরিমানা-সহ তিন থেকে দশ বছরের জেলের বিধান ছিল।
কেন্দ্রীয় সরকারের অবস্থান
- কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়েছেন, ধর্মান্তরকরণ আইন প্রণয়ন করা রাজ্য সরকারের অধীনে রয়েছে। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলিই।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications