Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাউডস্পিকার বিতর্ক, আইনের চেয়ে বড় ধর্ম নয়, ফের মুসলিমদের কটাক্ষ করলেন রাজ ঠাকরে

লাউডস্পিকার বিতর্ক, আইনের চেয়ে বড় ধর্ম নয়, ফের মুসলিমদের কটাক্ষ করলেন রাজ ঠাকরে

কর্নাটকের হিজাব বিবাদ থেকে শুরু, এরপর হালাল ও সর্বশেষ সংযোজন লাউডস্পিকার বিবাদ। এই নিয়েই এখন উত্তাল গোটা দেশ। কর্নাটকের পর মহারাষ্ট্রেও মসজিদ থেকে লাউডস্পিকার নিষিদ্ধ করার দাবি উঠেছে। আর এই দাবি তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ভাই তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। রবিবার রাজ ঠাকরে স্পষ্ট জানিয়েছেন যে তিনি শুধু মসজিদ থেকে লাউডস্পিকারের অপলারণ চান, ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনায় তাঁর আপত্তি নেই। আর না তাঁর দল চায় মহারাষ্ট্রে কোনও সাম্প্রদায়িক হিংসা হোক।

লাউডস্পিকার বিতর্ক, আইনের চেয়ে বড় ধর্ম নয়, ফের মুসলিমদের কটাক্ষ করলেন রাজ ঠাকরে


সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে রাজ ঠাকরে বলেন, '‌কিন্তু আপনারা যদি লাউডস্পিকার ব্যবহার করেন তাহলে আমরাও লাউডস্পিকার ব্যবহার করব। মুসলিমদের বুঝতে হবে যে আইনের চেয়ে বৃহৎ ধর্ম নয়।’‌ তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী মহারাষ্ট্র সরকারকে মসজিদ থেকে ২ মে–এর মধ্যে লাউডস্পিকার সরিয়ে ফেলতে হবে। রাজ ঠাকরে বলেছেন, '‌আমিও দেখব ৩ মে–এর পর কি হয়।’‌ প্রসঙ্গত, মহারাষ্ট্রে গুড়ি পাওয়াড়া জনসভার সময় রাজ ঠাকরে রীতিমতো হুমকির স্বরে বলেছিলেন যে লাউডস্পিকারে আজান বন্ধ না হলে এবং সরকার ৩ মে–এর মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকার না সরিয়ে দিলে তাঁর দল মসজিদের সামনে বসেই হনুমান চল্লিসা পড়বে।

সঞ্জয় রাউত মহারাষ্ট্রে রাজ ঠাকরের ভূমিকাকে উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়াইসির ভূমিকার সঙ্গে তুলনা করে রাজ ঠাকরের '‌বিভাজনকারী’‌ আহ্বানের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার কঠোর অবস্থান নিয়েছে। রবিবার সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেন, 'মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এখানকার মানুষ ও পুলিশ শান্তিপূর্ণ। রাজ্যে হিন্দু ওয়াইসি, নতুন ওয়াইসির মাধ্যমে রাম ও হনুমানের নাম করে রাজ্যে কিছু মানুষ সাম্প্রদায়িক হিংসা করার জন্য উস্কানি দিচ্ছে। আমরা তা হতে দেব না।’‌‌ রাজ ঠাকরেকে মহারাষ্ট্রের ওয়াইসি তকমা দেওয়ায় শনিবার সামানা দফতরের সামনে সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে পোস্টার দেওয়া হয়। পোস্টারে লেখা ছিল, '‌কাকে আপনি ওয়াইসি বলছেন?‌ সঞ্জয় রাউত, নিজের লাউডস্পিকার বন্ধ রাখুন। এর জন্য গোটা মহারাষ্ট্রে সমস্যা হচ্ছে বা অন্যথায় আমরা এমএনএস স্টাইলে আপনার লাউডস্পিকার বন্ধ করে দেব।’‌

রাজ ঠাকরের নাম না করে এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, '‌আমি কারোর নাম নিতে চাই না। আমি শুধু বলতে চাই বিজেপি যেভাবে উত্তরপ্রদেশের নির্বাচন এআইএমআইএম–এর ওয়াইসির জন্য জয়ী হয়েছে, সেই একই প্রথা মহারাষ্ট্রের হিন্দু ওয়াইসির মাধ্যমে এ রাজ্যে বিজেপি করতে চলেছে।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+