১৫০ বছরের ইতিহাসে দীর্ঘতম খরার কবলে পড়েছিল ভারত, জেনে নিন কী বলছে রিপোর্ট
দেশে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ৪১ মাসের লম্বা খরা ১৫০ বছরের সব থেকে লম্বা খরা। এমনই চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে আইআইটি গবেষকরা।
দেশে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ৪১ মাসের লম্বা খরা ১৫০ বছরের মধ্যে সব থেকে লম্বা খরা। এমনই চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে আইআইটি গবেষকরা। আইআইটি-র এক প্রফেসরের অধীনে চলা গবেষণায় বলা হয়, "এরকম লম্বা খরা ভারতের মতো জনবহুল দেশে জলের সুরক্ষার উপর প্রশ্ন চিহ্ন তুলে দেবে।"

বিনামূল্যে জলের ব্যবহার নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ
উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার দুই ভাই, চরণ যাদব ও মুরত যাদব। দুই জনেই কৃষক। দীর্ঘদিন ধরেই পৈতৃক জমি নিয়ে বিবাদ ছিল দুই ভআয়ের মধ্যে। পরে তারা সিদ্ধান্ত নেয় যে জমি ভাগাভাগি করে আলাদা হয়ে যাবে। তবে এতে চরণের একটু সমস্যা দেখা দিল। মুরতের জমিতে আসা সেচের জল বিনামূল্যে ব্যবহার করতে চাইত সে। তবে সেই আর্জি মেনে নেয়নি মুরত।
একদিন হঠাৎ পুলিশের কাছে খবর আসে যে একটি মাঠে চোখে পট্টি পরিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একজন পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধার করে। হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা সেই ব্যক্তি ছিল মুরত। পরে সে পুলিশক জানায়, জল নিয়ে বিবাদ হওয়ায় তার ভাই চরণ এই কাজ করেছে।

খরাপ্রবণ বুন্দেলখণ্ডের বিস্তৃত অঞ্চল
মধ্যপ্রদেশের উত্তর প্রান্ত ও উত্তরপ্রদেশের পশ্তিম প্রান্তের একটি বড় অঞ্চল এই বুন্দেলখণ্ড। ১৮৭০ থেকে ২০১৮ পর্যন্ত ভারতের খরা নিয়ে গবেষণা করতে গিয়ে তৈরি করা রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ৪১ মাসের খরা এই ১৪৮ বছরের ইচিহাসে দীর্ঘতম।

কী বলছে রিপোর্ট?
আইআইটি গান্ধীনগরের অ্যাসোসিয়েট প্রফেসর বিমল মিশ্র তাঁর গবেষণায় জানাচ্ছেন, ১৮৭০ থেকে ২০১৮ পর্যন্ত দেশে ১৮ বার অনাব়ষ্টির কারণে ও ১৬ বার জলস্তর নেমে যাওয়ার কারণে খরা হয়েছে। এগুলির মধ্যে অনাবৃষ্টির কারণে সবথেকে ভয়াবহ খরাগুলি হয় ১৮৭৬, ১৮৯৯, ১৯১৮, ১৯৬৫ ও ২০০০ সালে। জলস্তর নেমে যাওয়ার কারণেও এই বছরগুলিতে খরা দেখা দেয়। তিনি জানাচ্ছেন ১৮৯৯ সালে হওয়া খরাটি সব থেকে বড় ও বিভীষিকাময় ছিল।

দেশের উপর খরার প্রভাব কী?
ভারত কৃষিপ্রধান দেশ। দেশের কৃষিকাজের সিংহভাগ নির্ভর করে থাকে বর্ষাকালে। দেশে ৮০ শতাংশ বৃষ্টিপাত সেই সময়তেই হয়। তবে এই সময় বৃষ্টি না হলে দেশের এক তৃতীয়াংশ এলাকায় খরার চোখ রাঙানি দেখা যায়। সেই অঞ্চলের আকার স্পেনের আকারের দুই গুণ। এর জেরে দেশের ২.৫ শতাংশ বৃদ্ধির হার নির্ভর করে। এবং তা প্রভাবিত হতে পারে। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা চলা ৪১ মাস লম্বা খরা ভয়াবহতার দিক দিয়ে শীর্ষ স্তানে না থাকলেও তা দেশে হওয়া সব থেকে লম্বা খরা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications