Loksabha Election 2024: লোকসভা ভোট কবে? আগামীকালই দিন ঘোষণা, জানিয়ে দিল কমিশন

২০২৪-র লোকসভা ভোট কবে থেকে। অবশেষে সেই দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ শনিবারই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার এই নিয়ে বৈঠকে বসেছিলেন তাঁরা। তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ জানানো হয় আগামীকালই দিন ঘোষণা।

আগামীকাল বিকেল ৩টের সময় সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিন ঘোষণা করা হবে। সেই সঙ্গে ঘোষণা করা হবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের দিনও। প্রসঙ্গত উল্লেখ্য একদফায় রাজ্যে ভোট করানোর দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অশান্তির আশঙ্কায় প্রতিবার সবচেয়ে বেশি দফায় ভোট হয় পশ্চিমবঙ্গে। এবার কত দফায় ভোট হবে সেটাই দেখার।

Loksabha Election 2024

এদিকে মোদী সরকার রাষ্ট্রপতির কাছে এক দেশ এক নির্বাচনের প্রস্তাব পেশ করেছে। লোকসভা ভোটের সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ভোটের দিন ঘোষণার মধ্য দিয়ে কি বিজেপি সরকার সেই পথে পা বাড়াবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে সব রাজনৈতিক দলই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এবার ৪০০ আসনে ভোটে জেতার দাবি করেছে বিজেপি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মে মাসের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা হয়ে যাবে। লোকসভা ভোট ছাড়াও চলতি বছরে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। যেমন ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম। এই সব রাজ্যের বিধানসভা ভোটের দিনও আগামীকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর থেকেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি একই সঙ্গে এই রাজ্যগুলিতে লোকসভা এবং রাজ্যসভা ভোট করানো হবে।

২০১৯ সালে ১০ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছিল। সবচেয়ে বেশি দফায় ভোট হয়েছিল রাজ্যে। তাতেও হিংসা ঠেকাতে পারেনি নির্বাচন কমিশন। মোট সাত দফায় ভোট করা হয়েছিল রাজ্যে। ২৩ মে ভোটের ফসলাফল প্রকাশ করা হয়েছিল। ৩৫০ আসন সংখ্যা নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গড়েছিল বিজেপি। এবার ৪০০ পার হয়ে যাবে বলে দাবি করেছে বিজেপি।

ইতিমধ্যেই বিজেপি দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাতে একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কোন দুটি আসনে লড়াই করবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সেই সঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডার কেন্দ্রও ঘোষণা করেনি বিজেপি। রাজ্যে কিন্তু ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+