Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election Results 2024: ফল আসার আগে বড় বিবৃতি! জয়-পরাজয় নিয়ে কী বললেন যোগেন্দ্র যাদব

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এক্সিট পোল নিয়ে নীরবতা ভাঙলেন রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব। তিনি বলেছেন, বিজেপি যেভাবে এক্সিট পোল নিয়ে বলছে, তাতে মনে .হচ্ছে সেখানে বড় খেলা রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যোগেন্দ্র যাদব বলেছেন, বিজেপির স্পষ্ট ইঙ্গিত হল ইভিএন নিয়ে প্রশ্ন তুলবেন না, এখন চুপ থাকুন, এক্সিট পোল যা বলছে তা নির্বাচনের ফল। প্রসঙ্গত যোগেন্দ্র যাদবও বলেছিলেন, বিজেপিই এবার সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে। তবে তারা সর্বোচ্চ ২৬০টি আসন পেতে পারে।

yogendra yadav

নিজের এক্স হ্যান্ডেলে যোগেন্দ্র যাদব লিখেছেন, এক্সিট পোল সম্পর্কে একটাই কথা বলাা যেতে পারে. এটা কোনও সঠিক তথ্য উপস্থাপনের গ্যারান্টি নয়। পাশাপাশি তিনি অজিত আঞ্জুমের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, এক্সিট পোলগুলিতে ইচ্ছাকৃতভাবে বিজেপি তথা এনডিএ-র পক্ষে বড় সংখ্যা দেখানো হয়েছে। তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার থেকে ওই সংখ্যাটা অনেক বেশি বলেও জানিয়েছেন যোগেন্দ্র যাদব।

বিজেপির তরপে বলা হয়েছে, এক্সিট পোলের পরিসংখ্যান যদি নির্বাচনের ফলে রূপান্তরিত হয়, তাহলে ইভিএম নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করা উচিত। এব্যাপারে যোগেন্দ্র যাদব বলেছেন, এক্সিট পোল এমন একটি পদ্ধতি নয়, যার মাধ্যমে সঠিক পরিসংখ্যান পাওয়া যেতে পারে।

একইসঙ্গে যোগেন্দ্র যাদব আরও বলেছেন, ২০০৪ এবং ২০০৯ সালে এক্সিট পোলের অনুমান ভুল ছিল। ২০০৪-এর লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, সেই নির্বাচনের এক্সিট পোলে বলা হয়েছিল অটলবিহারী বাজপেয়ী ফিরতে চলেছেন। ফল তার বিপরীত হয়। দেশে প্রথম ইউপিএ সরকার গঠিত হয়। যেখানে বাইরে থেকে সমর্থন করে সিপিআইএম-সহ বামেরা।

অন্যদিকে, ২০০৯-এ লোকসভা নির্বাচনের এক্সিট পোলে বলা হয়েছিল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে। সেখানে যোগেন্দ্র যাদবও ছিলেন। কংগ্রেস সেই বছর সহযোগীদের নিয়ে দ্বিতীয় ইউপিএ সরকার গঠন করে।

যোগেন্দ্র যাদব বলেছিলেন, বিজেপি ২৪০ থেকে ২৬০ টি আসন পেতে পারে। এনডিএ-র অন্য সহযোগীরা ৩৪-৪৫ টি আসন পেতে পারে। ফলে এনডিএ জোট সব মিলিয়ে পেতে পারে ২৭৫ থেকে ৩০৫ টি আসন। যোগেন্দ্র যাদবের মূল্যায়ন অনুসারে, কংগ্রেস ৮৫ থেকে একশোটি আসন পেতে পারে। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১২০ থেকে ১৩৫ টি আসন। প্রসঙ্গত ২০১৯-এর সাধারণ নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২ টি আসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+