Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন কোথায় কোথায় হবে এক দফায়? তালিকায় গুজরাত থেকে তামিলনাড়ুও
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আজ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। সারা দেশে সাত দফায় হবে ভোটগ্রহণ।
সাত দফাতেই ভোট হবে তিনটি রাজ্যে- পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে। সবচেয়ে কম অর্থাৎ এক দফায় নির্বাচন ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

উত্তরপ্রদেশে মোট লোকসভা আসন ৮০টি, বিহারে ৪০টি এবং পশ্চিমবঙ্গে ৪২টি। এই রাজ্যগুলিতে সাত দফায় নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। পাঁচ দফায় নির্বাচন হবে মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরে। মহারাষ্ট্রে মোট আসন ৪৮টি, জম্মু ও কাশ্মীরে পাঁচটি।
চার দফায় ভোট হবে ওডিশা, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে। ওডিশায় লোকসভা আসন রয়েছে ২১টি, মধ্যপ্রদেশে ২৯টি এবং ঝাড়খণ্ডে ১৪টি লোকসভা আসনে হবে ভোটগ্রহণ। ১১ আসনবিশিষ্ট ছত্তিশগড় ও ১৪ আসনবিশিষ্ট অসমে ভোট হবে তিন দফায়।
কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা ও মণিপুরে ভোট হবে দুই দফায়। এর মধ্যে কর্নাটকে লোকসভা আসন ২৮টি, রাজস্থানে ২৫টি, ত্রিপুরায় ২টি এবং মণিপুরে ২টি লোকসভা আসন রয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২২টি জায়গায় ভোট হবে এক দফায়।
অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরল, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরী, সিকিম, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডে ভোট হবে এক দফায়। উল্লেখ্য, তামিলনাড়ুতে লোকসভা আসন ৩৯, যা বাংলার চেয়ে মাত্র তিনটি কম। সেই রাজ্যে ভোট হবে এক দফায়। গুজরাতে ২৬টি, অন্ধ্রে ২৫টি, কেরলে ২০টি লোকসভা আসন রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications