Lok Sabha Election 2024: বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শেষ হল চতুর্থদফা, গোটা দেশে ভোট পড়ল ৬২.৩১ শতাংশ
কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণই হয়েছে দেশের চতুর্থদফার নির্বাচন। তবে পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার একাধিক জায়গা থেকে অশান্তির খবর এসেছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.৩১ শতাংশ। সবচেেয় কম ভোট পড়েছে জম্মু কাশ্মীরে। এদিকে সর্বাধিক ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের হারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভোটদানের হার ৭৫.৬৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে ভোট পড়েছে ৬৮.০৪শতাংশ। পশ্চিমবঙ্গের সঙ্গে ফারকা অনেকটাই। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত মধ্য প্রদেশ। সেখানে ভোটদানের হার ৬৮.০১ শতাংশ।

চতুর্থস্থানে রয়েছে ঝাড়খণ্ড। ভোট পড়েছে ৬৩.১৪ শতাংশ। তারপরে রয়েছে ওড়িশা। ওড়িশায় আবার ভোট পড়েছে ৬২.৯৬ শতাংশ। তেলেঙ্গানায় ভোট পড়েছে ৬১.১৬ শতাংশ। উল্লেখ যোগ্য বিষয় বিহার এবং উত্তর প্রদেশে ভোট দান অনেকটাই কম হয়েছে চতুর্থ দফায়। বিহারে ভোট পড়েছে ৫৪.১৪ শতাংশ আর উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৬.৩৫ শতাংশ। তারপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৫২.৪৯ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে। সেখানে ভোটের হার ৩৫.৭৫ শতাংশ।
চতুর্থ দফায় মোট ১০টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। প্রার্থীর সংখ্যা ছিল ১৭১৭ জন। সকাল ৭টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ। চতুর্থদফায় অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা থেকে অশান্তির খবর এসেছে। উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ইভিএমে কারচুপির অভিযোগ করেছেন ভোটাররা।
চতুর্থ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী ছিলেন। উত্তর প্রদেশে অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গে মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, ইউসুফ পাঠান, হায়দরাবাদে ওয়েইসি মতো হেভিওয়েটদের আজ ভাগ্য পরীক্ষা ছিল। মোট ১৭.৭০ কোটি ভোটার াঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারমধ্যে ৮.৯৭ কোটি পুরুষ এবং ৮.৭৩ কোটি মহিলা ভোটার ছিলেন। তেলেঙ্গানার ১৭টি আসনের ভোট শেষ হয়ে গিয়েছে চতুর্থ দফায়।












Click it and Unblock the Notifications