Lok Sabha Election 2024: 'বিভেদমূলক মন্তব্য নয়', নাম না করেই বিজেপি-কংগ্রেসকে সতর্ক করল কমিশন
Lok Sabha Election 2024: আর মাত্র দু দফার ভোট বাকি লোকসভা নির্বাচনের। দেশ জুড়ে প্রচার চলছে শাসক-বিরোধী সব শিবিরের। প্রতিদিন জনসভা, রোড শো করছেন নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী। কিন্তু ভোট পেতে যে ধরনের কথা দুই , দলের নেতারা বলছেন, তা নিয়ে এবার সতর্ক করল নির্বাচন কমিশন (Election Commission of India)।
দুই দলকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। মোদী বা রাহুল গান্ধীর কথা বলা হয়নি, তবে তারকা প্রচারকদের কথা বলেছেন কমিশন। ভারতের সংবিধানে প্রভাব ফেলবে, এমন কোনও কথা যেন না বলেন রাজনৈতিক নেতারা। ভোটের মাঝে এভাবেই বিজেপি ও কংগ্রেসকে সতর্ক করল নির্বাচন কমিশন (Election Commission of India)।

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী, যে ধরনের মন্তব্য করছে তা সমর্থনযোগ্য নয় বলেও উল্লেখ করেছে কমিশন (Election Commission of India)। তারকা প্রচারকদের সাম্প্রদায়িক বা বিভেদমূলক মন্তব্য থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
দুই দলের তারকা প্রচারকদের মন্তব্য নিয়ে জবাব চেয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রায় ১ মাস পর তারা জবাব দিয়েছে। দুই দলই তাদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি পেশ করেছে। কমিশনের পর্যবেক্ষণ, দুই দলই তাদের নেতাদের বক্তব্য নিয়ে ইতিবাচক কথা বলেছে।
স্বপক্ষে যুক্তি দেওয়ার পাশাপাশি বিরোধী দলের দিকে আঙুল তুলতে ছাড়েনি তারা। মোদী বা রাহুল গান্ধীর নাম না করেই দুই দলকে সতর্ক করেছে কমিশন। বিজেপি সভাপতি জে পি নাড্ডা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখে বলা হয়েছে, স্পর্শকাতরতার কথা মাথায় রেখে কথা বলা উচিত তারকা প্রচারকদের।
একদিকে বিজেপিকে বলা হয়েছে, 'সমাজে বিভেদ তৈরি করে, এমন কোনও কথা যেন না বলা হয়।' আর কংগ্রেসকে বলা হয়েছে, 'সংবিধান বিক্রি হয়ে যাবে, এমন কোনও কথা যেন বলা না হয়।'
নাম না করেও কমিশন উল্লেখ করেছে দুই দলের নেতারাই বিধি লঙ্ঘন করছে, এমন কথা বলছেন তাঁকে বক্তৃতায়। তবে, প্রচার আর বেশিদিন বাকি নেই। বলে রাখা প্রয়োজন, আগামী ১ জুন সপ্তম এবং শেষ দফার ভোট হবে দেশে। ফল (Lok Sabha Election 2024) প্রকাশ হবে আগামী ৪ জুন। আর তার আগে কমিশনের এহেন বার্তা তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications