রাজনৈতিক লাভের জন্য ঘৃণার প্রচার! ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী ও বিজেপিকে নিশানা সোনিয়া গান্ধীর

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের তৃতীয় দফা সমাপ্ত হল সাত মে। তার আগে এদিন বিকেলে ভিডিও বার্তা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর। এদিন তিনি দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলিকে তুলে ধরেছেন। সোনিয়া গান্ধী বলেছেন, দেশের প্রতিটি কোণে বেকারত্বের সঙ্গে লড়াই করছেন। মহিলারা নৃশংসতার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও দেশের দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি এবং সংখ্যালঘুরা ভয়ানক বৈষ্যমের সম্মুখীন।

সোনিয়া গান্ধী এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক লাভের জন্য তারা ঘৃণার প্রচার করছেন। তিনি আরও বলেছেন, কংগ্রেস সবার উন্নতি, বঞ্চিতদের ন্যায় বিচার এবং দেশকে শক্তিশালী করার জন্য সর্বদা লড়াই করেছে।

Sonia Gandhi

  • ভোটাারদের কাছে সমর্থনের আহ্বান

ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী দলের ইস্তেহার 'ন্যায়পত্রে'র কথা তুলে ধরেছেন। তিনি সাধারণ মানুষের কাছে কংগ্রেসকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দরিদ্রদের উন্নতি, যুব-মহিলাদের ক্ষমতায়ন, কৃষক-শ্রমিকদের সমর্থন এবং প্রান্তিক সম্প্রদায়কে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেস ও ইন্ডিয়া ব্লক দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় নিবেদিত। তিনি বলেছেন, সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কংগ্রেসকে ভোট দিন। সবাইকে সঙ্গে নিয়ে শক্তিশালী ভারত গড়ার ডাক দিয়েছেন তিনি।

  • রাহুলের নিশানায় মোদী

সোমবার কংগ্রেসের নির্বাচনী সভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। রাহুল বলেন, তিনি (মোদী) আদিবাসীদের জল, জঙ্গল, জমি শিল্পপতিদের হাতে তুলে দিতে চান। ঝাড়খণ্ডের চাইবাসার নির্বাচনী সমাবেশে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী আদিবাসীদের জল, জঙ্গল, জমি ১৪-১৫ জন শিল্পপতির হাতে তুলে দিতে চান।

  • মোদী-শিল্পপতি যোগের অভিযোগ

রাহুল গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদী আদানি-আম্বানিদের হয়ে কাজ করেন। তাঁর ১০ বছরের শাসনকালে ২২ জনকে ধনকুবের বানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দরিদ্র মহিলাদের বার্ষিক এক লক্ষ টাকা করে দেবে। তিনি বলেছিলেন, ইন্ডিয়া ব্বলকের নেতারা দেশের সংবিধানকে বাঁচাতে জীবন উৎসর্গ করতে তৈরি।

কংগ্রেস এবার শুরু থেকেই বলে আসছে, এবারের নির্বাচন সংবিধান রক্ষার এবং আদিবাসী-দরিদ্র-অনগ্রসরদের অধিকার রক্ষার জন্য। এদিন সোনিয়া গান্ধীর ভিডিও বার্তাটি এমন একটা সময় এসেছে যখন সারা দেশে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায় শেষ হওয়ার পথে। এদিন ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ টি আসনে ভোট নেওয়া হয়। এখনও সারা দেশে চারটি দফায় নির্বাচন বাকি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+