Lok Sabha Election 2024: উত্তরপ্রদেশে ৮০ আসন জয়ই পাখির চোখ, বাজিমাতে ‘ত্রি-শূল’ বিজেপির
উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে টার্গেট ফিক্সড করে ফেলল বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি চাইছে উত্তরপ্রদেশের ৮০ আসনেই জয় তুলে নিতে। এই ৮০ আসনকে পাখির চোখ করে বহু আকাঙ্খিত জয় তুলে নিতে তিন অস্ত্রে ভরসা রাখল বিজেপি।
বিজেপি উত্তরপ্রদেশের সমস্ত লোকসভা আসনে জয়ের রাস্তা খুঁজে নিয়েছে। তারা মনে করছে, এমন তিনটি অস্ত্র তাদের হাতে রয়েছে, যার দ্বারা উত্তরপ্রদেশে অল উইন রেকর্ড হাসিল করা সম্ভব। বিজেপি লোকসভায় জয়ের জন্য ভরসা রাখছে মোদীর ক্যারিশ্মা, যোগীর জাদু আর জনকল্যাণমূলক পরিষেবার চমকের উপর।

বিজেপি কর্মীরা আত্মবিশ্বাসী যে হিন্দু নেতা হিসেবে যোগী আদিত্যনাথের মর্যাদা ক্রমশ বাড়ছে। একজন প্রশাসক হিসেবে তিনি তাঁর ভাবমূর্তি প্রতিনিয়ত উজ্জ্বল করে তুলেছেন। তাঁর ক্যারিশ্মাও মোদীর মতো উজ্জ্বলতর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য একটি বড়ো জয় মোদী-যোগীর ক্যারিশ্মাতেই সম্ভব।
উত্তরপ্রদেশে ২০২৪ সালের লোকভা নির্বাচনের জন্য বিজেপি যেমন মোদীর ক্যারিশ্মা, যোগীর যাদু ও সরকারি প্রকল্পের সুবিধার উপর ভরসা রাখছে, তেমনই তাদের আরও একটি ভরসার জায়গা হল রামমন্দির। আর বিজেপি ফোকাস করছে বুলডোজার রাজনীতি ও ওবিসি উন্নয়নের উপর।
বিজেপি এই সমস্ত ইস্যুগুলিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া প্রচারকে তুঙ্গে তোলার পরিকল্পনা করছে। নরেন্দ্র মোদীর ক্যারিশ্মা ও যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা বিজেপির মূল ভিত্তি। তার উপর ভরসা করেই বিজেপি উত্তরপ্রদেশে ৮০টি আসনে জয়ের ব্যাপারে অগ্রসর হচ্ছে।

বিজেপির বিশ্বাস, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও গত বিধানসভা নির্বাচনের মতো যোগী ফ্যাক্টর কাজ করবে। সাম্প্রতিক পুরসভা নির্বাচনেও সে ফ্যাক্টর কাজ করছে। এবার ২০২৪-এ সুস্পষ্ট জয় হাসিল সম্ভব হবে। বিজেপি এক একটাউ কৌশ নিয়েছে, তা হল নির্বাচনের জন্য কর্মীদের একত্রিত করা।
উত্তরপ্রদেশ বিজেপি মনে করছে, আমাদের কাছে মোদী-যোগীর মতো ক্যারিশ্মাটিক নেতা রয়েছে। ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা রয়েছেন। ফেল আমাদের আটকায় কার সাধ্যি। যেখানে দুর্বল রয়েছে দল, সেখানে শক্তি বাড়ানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। কোনও ফাঁক রাখতে চাইছে না বিজেপি।
বিজেপির পর্যবেক্ষক হিসেবে সুনীল বনসল উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে চমৎকার কাজ করেছিলেন। তাঁকেই এই রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনেও। বনসল হাতের তালুর মতো চেনেন এই রাজ্যকে। তিনি সংগঠনের দেখভাল করবেন। প্রচার পরিকল্পনা তৈরি করবেন। বিজেপিকে জয়ের দিকে এগিয়ে দেবেন।












Click it and Unblock the Notifications