মধ্যপ্রদেশে বিজয়বর্গীয়র 'ওয়াশিং মেশিন' খেল! মনোনয়ন প্রত্যাহার করে বিজেপির সুবিধা করলেন কংগ্রেস প্রার্থী
Lok Sabha Election 2024: মধ্যপ্রদেশে কংগ্রেসের লড়াইটা বরাবর বিজেপির সঙ্গে। তবে গুজরাতের মতোই মধ্যপ্রদেশে ক্ষমতার হারানোর পর থেকে কংগ্রেসের সংগঠন ভেঙে চুরমার। তারপরেও প্রার্থী দিয়ে লোকসভা নির্বাচনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও ধাক্কা।
ইন্দোর আসন থেকে কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম এদিন মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানিকে সঙ্গে নিয়ে তিনি জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানা গিয়েছে। তারপরেই তিনি বিজেপিতে যোগ দেন।

- বিজয়বর্গীর বড় ভূমিকা
মনোনয়ন প্রত্যাহারের পর থেকে অক্ষয়কান্তি বামের মোবাইল বন্ধ। তবে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পিছনে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র বড় ভূমিকা রয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইন্দোরকে কৈলাশ বিজয়বর্গীর দুর্গ বলে মনে করা হয়। তিনি ইন্দোর এক-এর বিধায়ক। তিনি অক্ষয়কান্তি বামকে সঙ্গে .নিয়ে ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁকে (অক্ষয়কান্তি বাম) বিজেপিতে স্বাগত জানানো হচ্ছে।
इंदौर से कांग्रेस के लोकसभा प्रत्याशी श्री अक्षय कांति बम जी का माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी, राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी, मुख्यमंत्री @DrMohanYadav51 जी व प्रदेश अध्यक्ष श्री @vdsharmabjp जी के नेतृत्व में भाजपा में स्वागत है। pic.twitter.com/1isbdLXphb
— Kailash Vijayvargiya (Modi Ka Parivar) (@KailashOnline) April 29, 2024
- মামলা নিয়ে সমস্যায় পড়েছিলেন
জানা গিয়েছে দিন চারেক আগে গত ২৫ এপ্রিল কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম-সহ আরও কয়েকজন খুনের চেষ্টার মামলায় সমস্যায় পড়েন। সতেরো বছরের একটি পুরনো মামলার মেয়াদ বাড়ে আদালতের নির্দেশে। এই মামলার পরবর্তী শুনানি ১০ মে। তার আগেই অক্ষয়কান্তি বাম মনোনয়ন প্রত্যাহার করলেন।
- বিজেপির ওয়াশিং মেশিন
পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে যেসব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদেরকে বিজেপি ওয়াশিং মেশিনে ধোলাই করেছে বলে প্রায়ই বলে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় শুভেন্দু অধিকারী, তাপস রায়, মিঠুন চক্রবর্তী-সহ অনেকেই রয়েছেন বলে দাবি তৃণমূলের। একই অভিযোগ করেছে কংগ্রেসও। বিভিন্ন মামলা থেকে বাঁচতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের মতো তাদের অনেক নেতাই এখন বিজেপিতে বলে দাবি কংগ্রেসে। সেই তালিকায় আরও একজন যুক্ত হলেন এইদিন।
- চ্যালেঞ্জ রইল না বিজেপি প্রার্থীর সামনে
ইন্দোর থেকে কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায়, এই আসনে কংগ্রেস ধাক্কা খেল। অন্যদিকে বিজেপি প্রার্থীর শঙ্কর লালওয়ানির সামনে আর কোনও চ্যালেঞ্জ রইল না। গত ১৯৮৯ সাল থেকে এই আসনটি বিজেপির দখলে রয়েছে। ১৯৮৯ থেকে ২০১৯ পর্যন্ত এই আসনের সাংসদ ছিলেন সুমিত্রা মহাজন।
তবে এই ধরনের ঘটনা ইন্দোরে প্রথম নয়। এর আগে সুরাতের কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে বিজেপি যোগ দিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications